ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান Logo বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী Logo শপথ নিলেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী Logo দুই স্ত্রীর মারামারি থামাতে গিয়ে জ্ঞান হারালেন মিসরের কোচ, পরিণতিতে ডিভোর্স Logo বাবার সঙ্গে ‘লিপ কিস’! ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় তোলপাড় Logo উত্তরায় ৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার Logo সিটিটিসির অভিযানে ৬ পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার Logo ব্ল্যাকমেইলিংয়ের সংস্কৃতি থেকে সাংবাদিকতাকে বের করে আনতে হবে: তথ্যমন্ত্রী

অভিনেতা সালেহ আহমেদ আর নেই

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯
  • ১৩২ বার পঠিত হয়েছে

newsvob :বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় মুখ অভিনেতা সালেহ আহমেদ আর নেই। বুধবার দুপুর ২টা ৩৩ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ।(ইন্নালিল্লাহি … রাজিউন)।

সালেহ আহমেদের মেয়ে লিনা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রায় ৭ বছর আগে তিনি ব্রেনস্ট্রোক করেন। পাশাপাশি ফুসফুস প্রদাহজনিত সমস্যাসহ বাত সমস্যায় ভুগছিলেন তিনি। এ জন্য তিনি স্পষ্টভাবে কথা বলতে ও হাঁটতে পারতেন না। সপ্তাহখানেক আগে গুরুতর অসুস্থ হয়ে আবারও অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান এ শিল্পী।

তার চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সালেহ আহমেদের চিকিৎসার জন্য ২৫ লাখ টাকার অনুদান দিয়েছিলেন।

বগুড়ার সারিয়াকান্দিতে সালেহ আহমেদের জন্ম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে চাকরির পাশাপাশি ময়মনসিংহে অমরাবতী নাট্যমঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন সালেহ আহমেদ। স্বাধীনতার আগে বিটিভিতে তিনি নিয়মিত অভিনয় করতেন।

১৯৯১ সালে অবসরে যাওয়ার পর হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।

ধারাবাহিক ‘অয়োময়’ নাটক ও ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে তার পদচারণা শুরু হয়। এরপর অসংখ্য টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান

অভিনেতা সালেহ আহমেদ আর নেই

আপডেট এর সময় : ১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯