ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আজ প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তির ফল প্রকাশ হবে

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯
  • ১৪২ বার পঠিত হয়েছে

আজ রোববার প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তির ফল প্রকাশ হবে  । প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ এফ এম মঞ্জুর কাদির শনিবার  বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে সারাদেশের ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। তাদের মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। আজ নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বৃত্তির ফল ঘোষণা করবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ এফ এম মঞ্জুর কাদির বলেন, আগে বিদ্যালয় থেকে প্রথম সারির কিছুসংখ্যক মেধাবী বৃত্তি পরীক্ষায় অংশ নিত। বাকিরা এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেত না বলে বঞ্চিত হতো। এসব বিষয় বিবেচনা করেই বৃত্তি পরীক্ষা বাতিল করে মেধা ও কোটা পদ্ধতি চালু হয়েছে।

গত ২৪ ডিসেম্বর ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার পিইসিতে পাস করেছে ৯৭ দশমিক ৫৯ শতাংশ। আর ইবতেদায়িতে পাসের হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ। আজ বৃত্তির ফল প্রকাশের পর তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gob.bd) পাওয়া যাবে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শ্রেণিকক্ষে উপস্থিতি বৃদ্ধি এবং মেধার স্বীকৃতি দিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ফলের ভিত্তিতে বৃত্তি দেওয়া হয়।

আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আলাদা পরীক্ষা নিয়ে বৃত্তি দেওয়া হলেও ২০১০ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে উপজেলা ও ওয়ার্ডভিত্তিক বৃত্তি দেওয়া হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার

আজ প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তির ফল প্রকাশ হবে

আপডেট এর সময় : ০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯