ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

‘আন্দোলনের ডাক দেন, রাস্তায় গিয়ে মরি’

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯
  • ৮৪ বার পঠিত হয়েছে

বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের মঙ্গলের জন্য রাজনীতি করে। বিপদের সময় তাদের পাশে দাঁড়াতে হবে। জনগণকে সাথে নিয়ে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

রবিবার সকালে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নে হামলার শিকার বিএনপি নেতা-কর্মীদের বাড়ি পরিদর্শন সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা এ কথা বলে। ৩০ ডিসেম্বরের নির্বাচনের দুইদিন আগে বিএনপির এসব তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের বাড়িতে দুর্বৃত্তরা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটায়।

বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত ও কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সকালে জেলা বিএনপি, ছাত্রদল ও যুবদল নেতাদের নিয়ে কেন্দ্রীয় কমিটির এ তিন নেতা প্রথমে যান সদর উপজেলার কচুয়া ইউনিয়নের কচুয়া গ্রামে। সেখানে কচুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক ইউপি সদস্য আমির হোসেনের বাড়িতে তারা কিছু সময় অতিবাহিত করেন ও বাড়ির সদস্যদের সাথে কথা বলেন। এসময় পার্শ্ববর্তী নরেন্দ্রপুর, রামনগর, বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরাও সেখানে হাজির হন।

কেন্দ্রীয় নেতাদের কাছে পেয়ে তৃণমূলের এসব নেতারা তাদের কষ্টের কথা বলতে থাকেন। কেন্দ্রের ব্যর্থতায় তৃণমূলে দীর্ঘ দিন ধরে জমতে থাকা ক্ষোভ ও প্রকাশ করতে থাকেন তারা।

কথা বলেন নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, একই ইউনিয়নের একটি ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ, রামনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মারুফ হোসেন প্রমুখ।

তারা বলেন, ‘বেগম খালেদা জিয়া কবে মুক্তি পাবেন? কী করছেন আপনারা? আন্দোলনে যাচ্ছেন না কেন? না খেয়ে পালিয়ে থাকতে থাকতে তো এমনিতেই মরতে বসেছি। আন্দোলনের ডাক দেন, রাস্তায় গিয়ে মরি। আন্দোলনে আমরা তো ব্যর্থ হইনি, আপনারা (কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ করে) ব্যর্থ হয়েছেন’।

২৮ ডিসেম্বর রাতে হামলার ঘটনা বর্ণনা করার সময় বিএনপি নেতা আমির হোসেনের দুই ভাইয়ের স্ত্রী লিলুফা ইয়াসমিন ও পাপিয়া আক্তার বলেন, ‘আমাদের গ্রামের মহিলারা জীবনে কোনদিন গুলির শব্দ শুনিনি। ২৮ ডিসেম্বর রাতেই প্রথম শুনেছি। হামলা, ভাংচুর, নির্যাতন অনেক সহ্য করছি। আমাদের শুধু বলেন, আমাদের মা কবে মুক্তি পাবে’।

এখান থেকে কেন্দ্রীয় নেতারা একই গ্রামের বিএনপি নেতা আব্দুর রাজ্জাক খানের বাড়ি ও পরে লেবুতলা ইউয়নের এনায়েতপুর গ্রামের দাউদ হোসেনের বাড়িতে যান। এ দুই নেতার বাড়িতে ভাংচুরের স্থানগুলো পরিদর্শন ও বাড়ির সদস্যদের সাথে কথা বলেন কেন্দ্রীয় নেতারা। পরে বিকেলে জেলা বিএনপির কার্যলয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় থানা, পৌর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় নেতারা বলেন, আন্দোলনের ডাক দেন, রাস্তায় গিয়ে মরি ঘরে বসে আর মরতে চাই না।

সভায় বিশেষ অতিথির বক্তবে কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের মঙ্গলের জন্য রাজনীতি করে। বিপদের সময় তাদের পাশে দাঁড়াতে হবে। জনগণকে সাথে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, ‘তৃণমূল নেতা-কর্মীদের সাথে আমরা কথা বললাম। তারা অনেক কিছুই বলেছেন। এসব কথার কোনটাই মূল্যহীন না। তবে কেন্দ্রীয় নেতাদের অনেক কিছু চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হয়’।

তিনি বলেন, ‘তারপরও তৃণমূলের নেতা-কর্মীদের কথাগুলো, ভাবনাগুলো আমরা কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের অবহিত করবো’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

‘আন্দোলনের ডাক দেন, রাস্তায় গিয়ে মরি’

আপডেট এর সময় : ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯