ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

আবরারের নামে ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯
  • ১৩০ বার পঠিত হয়েছে

রাজধানীর প্রগতি সরণি এলাকার যে স্থানে বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহত হয়েছেন, সেখানে তার নামে ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ বুধবার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম এই ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে মেয়র বলেন, নিরাপদ সড়ক আমাদের সবার দাবি। প্রধানমন্ত্রী এটির ব্যাপারে সর্বাত্মক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। আমরা এ বিষয়ে কাজ করছি। আজকেই আমরা একটি মিটিংয়ে বসব। যত দ্রুত সম্ভব আমরা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনব।

এদিকে নিরাপদ সড়কের দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার মূল ফটকের সামনে জড়ো হয়ে ওই সড়কের যান চলাচল বন্ধ করে দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

আবরারের নামে ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট এর সময় : ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯