ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

ইনডিপেন্ডেন্টের সাংবাদিক করোনায় আক্রান্ত, কোয়ারেন্টাইনে ৪৭ সহকর্মী

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০
  • ৯১ বার পঠিত হয়েছে

Newsvob.com.:   দেশীয় বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্ট’র এক কর্মী মহামারি করোনা সংক্রমণে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। হাসপাতালে ওই কর্মীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার জন্য ওই টিভি চ্যানেলের ৪৭ ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আজ শুক্রবার (০৩ এপ্রিল) বিকেলে ইনডিপেনডেন্ট টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক এম শামসুর রহমান নিজের ফেসবুকে এক পোস্ট দিয়ে এ তথ্য জানান। শামসুর রহমান জানান, আক্রান্ত কর্মী দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

এম শামসুর রহমান বলেন, ইনডিপেনডেন্ট টিভির যে সহকর্মী আক্রান্ত হয়েছেন তিনি শেষ অফিস করেছেন গত ২৬ মার্চ। ওই রাতে তিনি মুঠোফোনে নিজের উপসর্গের কথা অফিসকে অবহিত করেন। এর পর থেকে তিনি নিজ থেকেই কোয়ারেন্টাইনে ছিলেন। এরপর পরীক্ষা করে জানা গেছে উনি ‘কোভিড–১৯’–এ আক্রান্ত। ওই কর্মীর সংস্পর্শে আসা টেলিভিশনের ৪৭ জন কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত অন্য কোনো সহকর্মীর আক্রান্ত হওয়ার কোনো উপসর্গ দেখা দেয়নি।

এদিকে আক্রান্ত ওই সাংবাদিক বর্তমানে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন আছেন। ইনডিপেনডেন্টের একজন সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শুক্রবার অনলাইন ব্রিফিংয়ে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১ জনে। এ পর্যন্ত ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৬ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে কেউ মারা যাননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

ইনডিপেন্ডেন্টের সাংবাদিক করোনায় আক্রান্ত, কোয়ারেন্টাইনে ৪৭ সহকর্মী

আপডেট এর সময় : ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০