ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান Logo বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী Logo শপথ নিলেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী Logo দুই স্ত্রীর মারামারি থামাতে গিয়ে জ্ঞান হারালেন মিসরের কোচ, পরিণতিতে ডিভোর্স Logo বাবার সঙ্গে ‘লিপ কিস’! ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় তোলপাড় Logo উত্তরায় ৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার Logo সিটিটিসির অভিযানে ৬ পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার Logo ব্ল্যাকমেইলিংয়ের সংস্কৃতি থেকে সাংবাদিকতাকে বের করে আনতে হবে: তথ্যমন্ত্রী

ঈদে রাজধানীর পাঁচ স্থানে ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাবে -রেলমন্ত্রী

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯
  • ১৩৬ বার পঠিত হয়েছে

আইরিন আহমেদ : আগামী পবিত্র ঈদুল ফিতরে রাজধানীর পাঁচটি জায়গায় ও গাজীপুরের জয়দেবপুর থেকে ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। কমলাপুর রেলস্টেশনে রেলের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এই তথ্য জানান রেলমন্ত্রী।বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।
রেলমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)টিএসসি, ফুলবাড়িয়া, মিরপুর, কমলাপুর, বিমানবন্দর রেলস্টেশন ও গাজীপুরের জয়দেবপুর থেকে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট কাটা যাবে।
রেলমন্ত্রী আরো বলেন, ২৮ এপ্রিল কমলাপুর রেলস্টেশন থেকে রেলের টিকিট কাটার নতুন অ্যাপস উদ্বোধন করা হবে। অ্যাপসের মাধ্যমে ঘরে বসে ৫০ শতাংশ অগ্রিম টিকিট কাটা যাবে। বাকি ৫০ শতাংশ কাউন্টার থেকে কাটতে হবে।
‘বনলতা এক্সপ্রেস’ চালুর বিষয়ে রেলমন্ত্রী বলেন, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে আগামী ২৫ এপ্রিল ট্রেনটি রাজশাহী থেকে উদ্বোধন করা হবে। ট্রেনের উদ্বোধনী যাত্রায় বিনা টিকিটে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। এরপর ২৭ এপ্রিল থেকে নিয়মিত ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীনভাবে চলবে ট্রেনটি।
রেলমন্ত্রী নূরুল ইসলাম বলেন, ঈদের আগেই ঢাকা-পঞ্চগড় রুটে কম বিরতি দিয়ে একটি নতুন ট্রেন চালু করা হবে। আর ঈদের পর ঢাকা-বেনাপোল রোডে আরেকটি নন-স্টপ ট্রেন চালু করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান

ঈদে রাজধানীর পাঁচ স্থানে ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাবে -রেলমন্ত্রী

আপডেট এর সময় : ০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯