ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

উত্তেজনা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত ভারতীয় সাংবাদিকদের জামিন দেওয়া হয়েছে

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
  • ৪২১ বার পঠিত হয়েছে

Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্কঃ   সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে সপ্তাহান্তে আটক হওয়া দুই জন ভারতীয় সাংবাদিককে উত্তর-পূর্ব রাজ্য ত্রিপুরার একটি আদালত জামিন দিয়েছে। তাঁরা টুইট করেছিলেন যে মুসলমানদের উপর ধর্মীয় আক্রমণ পুলিশের রিপোর্টের চেয়ে খারাপ ছিল।

সামৃদ্ধি কে সাকুনিয়া, এবং স্বর্ণা ঝা, রাজ্যের ধর্মীয় উত্তেজনার বিষয়ে রিপোর্ট করছিলেন, যেখানে গত মাসে সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে হামলা হয়েছিল৷ পুলিশ জানিয়েছে যে অন্তত একটি মসজিদ এবং মুসলমানদের মালিকানাধীন বেশ কয়েকটি দোকান ও বাড়ি ভাংচুর করা হয়েছে, তবে পুলিশ রিপোর্টে বলা হয়েছে যে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

অক্টোবরের শুরুতে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার প্রতিশোধ হিসেবে এই হামলাকে দেখা হচ্ছে। ত্রিপুরা বাংলাদেশের সীমান্তবর্তী এবং এ রাজ্যের প্রায় ৪০ লক্ষ লোকের ৯ শতাংশেরও কম হচ্ছে মুসলিম জনসংখ্যা।

ঐ সংবাদাতাদের প্রতিনিধিত্বকারী আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাস মঙ্গলবার বলেছেন, আদালত সাংবাদিকদের জামিন মঞ্জুর করেছে যখন বিচারক বললেন যে, “তদন্তের জন্য তাদের আটকের প্রয়োজন নেই কারণ এটি তাদের ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘন করবে” ।

পুলিশ বলেছে যে তারা সাংবাদিকদের আটক করেছে কারণ তাঁরা সামাজিক মাধ্যমে মিথ্যা ও বানোয়াট খবর পোস্ট করে সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দিচ্ছেন।

এই সাংবাদিকদের নিয়োগকর্তা, একটি ডিজিটাল নিউজ চ্যানেল, এইচডব্লিউ নিউজ নেটওয়ার্ক বলেছে যে, কর্তৃপক্ষ তাদের কাজ করতে বাধা দিচ্ছে, তাদের আটককে “নিছক হয়রানি” এবং “সংবাদমাধ্যমকে লক্ষ্যবস্তুতে পরিণত করা” বলে অভিহিত করেছে।

সূত্র ; ভয়েস অফ আমেরিকা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার

উত্তেজনা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত ভারতীয় সাংবাদিকদের জামিন দেওয়া হয়েছে

আপডেট এর সময় : ১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১