ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

এক দশক কোমায় থেকেও প্রসব, ধর্ষক কে বা কারা, খুঁজছে পুলিশ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ জানুয়ারী ২০১৯
  • ১৪৬ বার পঠিত হয়েছে

দীর্ঘ এক দশক কোমায় থাকা অবস্থাতেও অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এক রোগী। আর সেই ঘটনাটি ঘটে নার্সিংহোমেই। বড়দিনের ৪ দিন পর সেই কোমায় থাকা রোগী একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেওয়ায় ধর্ষণের কথা জানাজানি হয়। এমনকি, ওই রোগী যে সন্তানসম্ভবা, বড়দিনের আগে তা টেরও পাননি নার্সিংহোমের ডাক্তার, নার্সরা। তাঁর দেখভাল করছিলেন যে নার্সরা, তাঁদেরই এক জন ওই রোগীকে প্রসব করান, তড়িঘড়ি। সদ্যোজাত সুস্থ রয়েছে।

ঘটনাটি ঘটেছে আমেরিকার আরিজোনায় ‘ফিনিক্স হাসিয়েন্ডা হেল্থকেয়ার ফেসিলিটি নার্সিংহোম’-এর একটি কেবিনে। নার্সিংহোমটি চালায় একটি অলাভজনক সংগঠন। কোমায় থাকা ওই রোগীকে কে যৌন নির্যাতন করেছিলেন, তা এখনও জানা যায়নি বলে ওই নার্সিংহ‌োমেরই একটি সূত্রের খবর। ওই সূত্রটি বলেছেন, ‘‘যৌন নির্যাতনের সময় রোগীকে গোঙাতে শোনা গিয়েছিল। কিন্তু তখন নার্সিংহোমের কেউই ব্যাপারটার গুরুত্ব অনুধাবন করতে পারেননি। বড়দিনের আগে নার্সিংহোমের কর্মীরা বুঝতেও পারেননি, ওই রোগী সন্তানসম্ভবা।’’

ফিনিক্স পুলিশ জানিয়েছে, তদন্ত পুরোদমে শুরু হয়েছে। তবে এখনও অপরাধীকে শনাক্ত করা যায়নি।

টেলিফোন না ধরায় বা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে না চাওয়ায় জানা যায়নি নার্সিংহোম কর্তৃপক্ষের প্রতিক্রিয়াও। পরে অবশ্য নার্সিংহোমের তরফে দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়, ‘‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম

এক দশক কোমায় থেকেও প্রসব, ধর্ষক কে বা কারা, খুঁজছে পুলিশ

আপডেট এর সময় : ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ জানুয়ারী ২০১৯