ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি Logo ৩৪ সচিবের পদোন্নতিতে জনপ্রশাসন সচিবকে কৃতজ্ঞতা জানালো সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন Logo ইকরার আত্মহত্যা: রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ জানিয়েছেন আলভী Logo উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া Logo প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল

এবার নুসরাত ফারিয়ার ভয়!

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০১৯
  • ১০৪ বার পঠিত হয়েছে

 NEWSVOb:বিনোদন ডেস্ক: বেশ সাহসী অভিনেত্রী নুসরাত ফারিয়া। তারপরও অদেখা এক ভয় তাকে তাড়া করে বেড়ায়। কিন্তু কখনও তা প্রকাশ করতে চান না তিনি। অন্যদিকে, সফল সাঁতারু অঙ্কুশ, যার বোন অটিজমের শিকার। সেই বোনের শিক্ষক নুসরাত ফারিয়া। এমনই এক গল্প নিয়ে নির্মিত হবে থ্রিলারধর্মী ছবি ‘ভয়’।

ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া ও কলকাতার অভিনেতা অঙ্কুশ হাজরা। এটি নির্মাণ করবেন রাজা চন্দ। পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও লিখেছেন রাজা চন্দ।

জানা গেছে, আগামী সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এর শুটিং। ছবির গল্পে দেখা যাবে, অঙ্কুশের জীবনে অজানা ভয় নেমে আসে। সেই ভয় ভাঙাতে ত্রাণকর্তা হিসেবে নুসরাত ফারিয়ার আবির্ভাব ঘটে।

এদিকে, ক’দিন আগে দুই বাংলায় মুক্তি পেয়েছে ফারিয়া অভিনীত কলকাতার ছবি ‘বিবাহ অভিযান’। বিরসা দাশগুপ্ত পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে ভেঙ্কটেশ ফিল্মস। এতে ফারিয়ার বিপরীতে অভিনয় করেছন অঙ্কুশ। আরও আছেন রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার।

বর্তমানে দীপঙ্কর দীপনের ‘ঢাকা-২০৪০’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। এতে আরও অভিনয় করছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও বাপ্পী চৌধুরীসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

এবার নুসরাত ফারিয়ার ভয়!

আপডেট এর সময় : ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০১৯