ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ওসি প্রদীপসহ ৩ আসামিকে সাত দিনের রিমান্ড

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
  • ১২৬ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপসহ ৩ আসামিকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অন্য ৪ আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ আর আত্মসমর্পণ না করা দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাত ৮টার দিকে কক্সবাজার আদালতে মেজর (অব) সিনহা রাশেদ হত্যা মামলায় র‌্যাবের করা রিমান্ড আবেদন মঞ্জুর করেন এবং এসব আদেশ দেন আদালত।

এর আগে প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ড চেয়েছিল র‌্যাব। র‌্যাব রিমান্ডে নেওয়ার আবেদন করার আগে সাত আসামি কক্সবাজার আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ তল্লাশি চৌকিতে গত ৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান । এ ঘটনার বিচার চেয়ে গতকাল বুধবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নিহত ব্যক্তির বড় বোন শারমিন। আদালতের বিচারক তামান্না ফারাহ মামলাটি গ্রহণ করেন। তিনি এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করে সাত দিনের মধ্যে আদালতকে অবহিত করতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দেন। পাশাপাশি মামলাটি তদন্ত করে আদালতকে জানানোর জন্য র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ককে দায়িত্ব দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

ওসি প্রদীপসহ ৩ আসামিকে সাত দিনের রিমান্ড

আপডেট এর সময় : ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০