1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীর নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর আচরণবিধি থাকা উচিত: জাইমা রহমান জনগণের ভোটই ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকবে : ড. কাইয়ুম পোস্টারে সয়লাব সারা দেশ, তফসিলের আগে না সরালে ব্যবস্থা নেবে ইসি ম্যাচ-রেফারি প্রশিক্ষণ কর্মসূচি শেষে অভিজ্ঞতা ভাগাভাগি করলেন বুলবুল হত্যা মামলায় শেখ হাসিনা-কাদেরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি জোটপ্রার্থীর ওপর হামলা! ২৬ জানুয়ারি (ঢাকা)

করোনায় আক্রান্ত মাশরাফী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৮২ বার পঠিত হয়েছে

Nnwsvob.com. অনলাইন ডেস্ক:করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় দলের ক্রিকেটার মাশরাফী বিন মুর্তজা। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফীর বন্ধু বাবুল। শুক্রবার বিকেল তিনটায় মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মাশরাফীর করোনা পজিটিভ নিশ্চিত করা হয়।

এর আগে ক’দিন হলো কিছুটা জ্বরে ভুগছিলেন মাশরাফী। শরীরে জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে করোনা টেস্ট করান নড়াইল এক্সপ্রেস। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে ম্যাশের আরেক ঘনিষ্ঠ বন্ধু সৌমেন চন্দ্র বসু এ খবর নিশ্চিত করেছেন।

তবে তিনি জানান, এখনো পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়নি মাশরাফী চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হবে কিনা। করোনা পজিটিভ হবার খবর পেয়ে মানসিকভাবে বেশ আছেন।

সৌমেন জানিয়েছেন, ম্যাশ আপাতত বাসায় থাকলেও তার পরিবারের বাকি সদস্যরা নিরাপদেই আছেন।

শুক্রবার ১০১ জ্বর থাকলেও আজ শরীরের তাপমাত্রা ৯৯ এ নেমে এসেছে। তবে, হালকা ঠান্ডাও মাশরাফীর।

এ ব্যাপারে মাশরাফীর সঙ্গে যোগাযোগ করা হলে ফোন ধরেননি তিনি। তার বন্ধু বাবলুর জানিয়েছেন, একবার পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। তবে নিশ্চিত হওয়ার জন্য আরেক দফা টেস্ট করানো হবে বলে জানান বাবলু।

এর আগে মাশরাফীর শাশুড়ী ও স্ত্রী সুমনা হক সুমির বড় বোন রিক্তা করোনায় পজিটিভ হন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ২৪০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮ হাজার ৭৭৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪২৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১ হাজার ৪৮ জন করোনা রোগী। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৯৩ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৮৯টি। পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩১টি।

শনিবার (২০ জুন) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews