করোনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৪২৩, মৃত্যু ৩৫

Newsvob.com অনলাইন ডেস্ক:  গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৫ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৪২৩ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৭৮১ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৫৭ হাজার ৫৬৩ জন।

বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

তিনি বলেন, মৃতদের মধ্যে  পুরুষ ২৯ জন ও নারী ৬ জন। হাসপাতালে ২২ জন মারা গেছেন, বাড়িতে ১২ জন ও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ১ জন। বিভাগ অনুযায়ী— ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, সিলেট বিভাগে দুই জন, রাজশাহী বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ১ জন ও খুলনা বিভাগে ১ জন।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৫৭১ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ১৬১ জন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *