ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি Logo ৩৪ সচিবের পদোন্নতিতে জনপ্রশাসন সচিবকে কৃতজ্ঞতা জানালো সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন Logo ইকরার আত্মহত্যা: রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ জানিয়েছেন আলভী Logo উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া Logo প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

গুলশানে গোলাগুলি: গ্রেপ্তার ৩ জন কারাগারে

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
  • ৬৭৯ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্কঃ    গত   রোববার (১৫ জানুয়ারি) বিকাল ৪টা ৩ মিনিটে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গুলশান-১ এর ডিসিসি মার্কেটের পাশের গলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল ওয়াহিদ মিন্টু কয়েকজনের সাথে ধস্তাধস্তি করছেন। তাদেরকে ভয় দেখানোর জন্য মিন্টু অস্ত্র বের করেন।

স্থানীয়দের অভিযোগ, মহাখালীতে সরকারি জমি দখল করে দুই তলা বাড়ি করেছেন মিন্টু।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, গুলশান-১ এর ডিসিসি মার্কেটের পাশের গলিতে কয়েকজনের সাথে ধস্তাধস্তি করছেন মিন্টু। কিছুক্ষণ ধস্তাধস্তির পর গুলি করেন মিন্টু। এতে গুলিবিদ্ধ হন ভ্যান চালক রহিম। আবারও মার্কেটের লোকজন তার পিছু নিলে দুই রাউন্ড গুলি করেন মিন্টু। এতে গুলিবিদ্ধ হন গাড়ি চালক আমিনুর।

ডিএমপি গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আ. আহাদ জানান, বিকাশে ৭৫ হাজার টাকা নিয়ে অভিযুক্ত আরিফ টাকা পরিশোধ না করে চলে যেতে চাইলে তাকে আটকে রাখে লোকজন। পরে মনির, মিন্টুসহ পাঁচ জন আরিফকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

গুলিবিদ্ধ আমিনুর সোমবার মিন্টুসহ পাঁচ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন। মিন্টু, আরিফ ও মনিরকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড না চেয়েই আদালতে পাঠিয়েছেন পুলিশ।

মহাখালীতে মিন্টুর ঠিকাদারী প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, দুই তলা ভবনের একটি কক্ষে তার অফিস। স্থানীয়দের অভিযোগ, সরকারি জমি দখল করে হয়েছে ভবনটি। প্রতি মাসে ভাড়া ওঠে প্রায় ২ লাখ টাকা।

মিন্টুর সঙ্গে সখ্যতার অভিযোগ রয়েছে উত্তর সিটির ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান খান ইরানের। তবে তিনি দাবি করেন, মিন্টুর সঙ্গে কোনো সম্পর্ক নেই তার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

গুলশানে গোলাগুলি: গ্রেপ্তার ৩ জন কারাগারে

আপডেট এর সময় : ১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩