ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo দ্বিতীয়বার মাস সেরা মুশফিক Logo মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জ Logo মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা Logo শিরোনাম: স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি বিএসএমএ’র, উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের তাগিদ Logo শিরোনাম: শিক্ষা বাজেট নিয়ে ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত Logo মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

চমক রেখে টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
  • ১১৩ বার পঠিত হয়েছে

Bangladesh team celebrates the victory during the one day international (ODI) Asia Cup cricket match between Afghanistan and Bangladesh at The Sheikh Zayed Stadium in Abu Dhabi on September 23, 2018. / AFP PHOTO / GIUSEPPE CACACE

ইংল্যান্ডে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির সংবাদ সম্মেলন কক্ষে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে স্বাভাবিকভাবেই রয়েছেন পঞ্চপাণ্ডবের সবাই। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সহ-অধিনায়ক সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম এবং মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোহাম্মদ সাইফউদ্দিন এবং সাব্বির রহমানের জায়গাও ছিলো নিশ্চিত।

জল্পনা-কল্পনা ছিলো শুধু বাকি ২টি স্পট নিয়ে। জানা গেলো সে দুইজনেরও নাম। পঞ্চম পেসার হিসেবে সুযোগ পেয়েছেন আবু জায়েদ রাহি এবং ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

এখানেই চমক রেখেছে বিসিবির নির্বাচকেরা। এখনো ওয়ানডে অভিষেক না হওয়া আবু জায়েদ রাহীকে ইংলিশ কন্ডিশন বিবেচনায় বিশ্বকাপ দলে ডেকে নেওয়া হয়েছে। সে ক্ষেত্রে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেই ওয়ানডে খেলার অভিজ্ঞতা পাওয়ার সমূহ সম্ভাবনা আবু জায়েদের।

বিশ্বকাপ দল ঘোষণার শেষ তারিখ ২৩ এপ্রিল। তবে ২৩ মে পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে। ৫ মে আয়ারল্যান্ডে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্স কিংবা চোটে নতুন কেউ যে লন্ডনের বিমান ধরবেন না, সেটি এখনই বলা যাচ্ছে না। বিশ্বকাপ দল প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বক্তব্য, ‘অভিজ্ঞতা ও কন্ডিশন বিবেচনা করেই আমরা বিশ্বকাপ দলটি ঘোষণা করেছি। এই দলটি নির্বাচন করতে আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে।’

টাইগারদের বিশ্বকাপ দল:

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাশ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহী, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন।

এদিকে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্বকাপের ১৫ জনই রয়েছে এই দলে। সঙ্গে বাড়তি দুজন যোগ হয়েছেন। তারা হলেন-ইয়াসির আলি রাব্বি ও নাইম হাসান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

চমক রেখে টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা

আপডেট এর সময় : ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯