1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

চসিকে নৌকায় ভোট চাইলেন শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৩৬২ বার পঠিত হয়েছে

Newsvob.com.: বিনোদন ডেস্ক:   চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর হয়ে মাঠে নেমেছেন শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা।
রোববার (২৪ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয় তাদের প্রচারণার কার্যক্রম। এ সময় সিটি নির্বাচনের প্রচারণায় অংশ নেন চলচ্চিত্র তারকা অরুণা বিশ্বাস, রিয়াজ, তারিন, মীর সাব্বির, তানভীন সুইটি, বিজরী বরকতউল্লাহ, মাহিয়া মাহি, অপু বিশ্বাস, সাইমন সাদিক।
নির্বাচন প্রচারণা কমিটি সূত্র থেকে জানা যায়, শোবিজ তারকারা কাজীর দেউড়ি, নিউমার্কেট মোড়, ইস্পাহানি-জিইসি মোড়,অক্সিজেন মোড়, ২ নং রেলগেট, মুরাদপুর-বহদ্দারহাট হয়ে কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় প্রচারণা চালিয়েছেন। এছাড়াও আগামী সোমবার (২৫ জানুয়ারি) তাদের সঙ্গে যোগ দেবেন পূর্ণিমা ফেরদৌস’সহ আরও অনেক তারকা।
উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন। এতে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী ও বিএনপির ডা. শাহাদাত হোসেনসহ ৭ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews