ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান Logo বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী Logo শপথ নিলেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী Logo দুই স্ত্রীর মারামারি থামাতে গিয়ে জ্ঞান হারালেন মিসরের কোচ, পরিণতিতে ডিভোর্স Logo বাবার সঙ্গে ‘লিপ কিস’! ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় তোলপাড় Logo উত্তরায় ৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার Logo সিটিটিসির অভিযানে ৬ পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার Logo ব্ল্যাকমেইলিংয়ের সংস্কৃতি থেকে সাংবাদিকতাকে বের করে আনতে হবে: তথ্যমন্ত্রী

দক্ষিণখানে ৩ জনকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার ঘটনায় কেউ গ্রেফতার নেই

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
  • ১০৫ বার পঠিত হয়েছে

Newsvob.com.ঢাকাঃ   রাজধানীর দক্ষিণখানের কাওলা এলাকায় গত ২৬ জানুয়ারি দুপুরে ৩ জনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। দক্ষিণখান থানায় ১০ জনের নাম উল্লেখ ছাড়াও অচেনা আরও ১২ জনকে আসামি করে যে মামলা করেছেন হামলার শিকার মো. নজরুল ইসলাম সুজন। হামলাকারী দুর্বৃত্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। তবে পুলিশ বলছে আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
মামলার বাদী মো. নজরুল ইসলাম সুজন জানান, গত ২৬ জানুয়ারি দুপুরে দক্ষিণখানের কাওলার দক্ষিণ গাওয়াইর এলাকায় একদল দুর্বৃত্ত ইসমাইল হোসেন নামে এক যুবকে মারধর করে। ঘটনাস্থলের পাশেই হোটেলে বসা ছিলেন সুজন। খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করতে তিনিসহ প্রতিবেশী লিখন ঘটনাস্থলে যান। এ সময় দুর্বৃত্তরা উদ্ধারকারীদেরও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে সুজনকে স্থানান্তর করা হয় রাজধানীর এ্যাপোলো হাসপাতালে। সেখানে চিকিৎসা নিয়ে বেরিয়ে গত ১০ ফেব্রুয়ারি সোমবার রাতে দক্ষিণখান থানায় মামলা করেন তিনি। আর এর আগে থানায় মৌখিক অভিযোগও জানানো হয়। তবে ঘটনার ১৬ দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অথচ আসামিরা প্রকাশ্যেই এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ফলে সুজন সপরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে দক্ষিণখান থানার ওসি শিকদার মো. শামীম হোসেন জানান, কাওলা এলাকায় ওই হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিরা গা ঢাকা দেওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান

দক্ষিণখানে ৩ জনকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার ঘটনায় কেউ গ্রেফতার নেই

আপডেট এর সময় : ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০