1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ‘থালাপতি’ বিজয় যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেফতার যে কারণে বিসিবি সভাপতির চেয়ার হারালেন বুলবুল ৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন ইরানে যুদ্ধের প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু ইরানে কোথায় লুকিয়ে ছিলেন, কীভাবে উদ্ধার হলো? সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ MTFE প্রতারণা: বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকার অধিক সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার করলো সিআইডি

নেইমার বিহীন ব্রাজিলের জয়

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৭ মার্চ, ২০১৯
  • ১৩৫ বার পঠিত হয়েছে

দুর্বল পানামার বিপক্ষে ড্রয়ের পর ব্যাপক সমালোচনার মুখে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পানামার সাথে ড্র করার পর আরেকটি হতাশাজনক ফলাফল চোখ রাঙাচ্ছিল ব্রাজিলকে।

চেক রিপাবলিকের বিপক্ষে প্রথমার্ধেই গোল খেয়ে বসেছিল সেলেসাওরা। তবে দ্বিতীয়ার্ধে রবার্তো ফিরমিনো সমতা ফেরানোর পর গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে প্রীতি ম্যাচে চেকদের ৩-১ গোলে হারিয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল।

এদিকে, ইনজুরির কারণে ম্যাচে খেলতে পারেননি ব্রাজিল সুপারস্টার নেইমার। ম্যাচের আগেই সেলেসাও কোচ তিতে জানিয়েছিলেন, নীরিক্ষার আরও একটি মঞ্চ হবে এই ম্যাচ।

প্রতিপক্ষের ঘরের মাঠে মঙ্গলবার রাতে প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল ব্রাজিল। তবে আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরাই। ম্যাচের ৩৭ মিনিটে সেটির সুফলও পায় স্বাগতিকরা। ২০ গজ দূর থেকে নিচু শটে বল ব্রাজিলের জালে পাঠিয়ে চেকদের এগিয়ে দেন মিডফিল্ডার ডেভিড পাভেলকা।

বিরতি থেকে ফিরেই শুরুতেই চেকদের ভুলে সমতায় ফেরে ব্রাজিল। ৪৯ মিনিটে জেব্রে সেলাসির ভুল পাসে ডি বক্সে বল পেয়ে গোলটা করেন লিভারপুলের ফরোয়ার্ড ফিরমিনো।

ম্যাচের ৭২ মিনিটে ফিলিপে কুতিনহোর বদলি হিসেবে জেসুসকে মাঠে নামান ব্রাজিল কোচ তিতে। ৮৩ মিনিটে সেই জেসুসই এগিয়ে দেন ব্রাজিলকে। অভিষিক্ত ডেভিড নেরেসের পাসে ছোট বক্সের মধ্যে বল পেয়ে জালে পাঠান ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ানোর পাশাপাশি ব্রাজিলের জয় নিশ্চিত করে ফেলেন জেসুস। পাল্টা আক্রমণে তার প্রথম শট চেক গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বলে জাল খুঁজে নেন তিনি।

এদিকে এ ম্যাচে হারের পর চেক রিপাবলিকও ব্যাপক হতাশায় পড়েছে। সম্প্রতি ইউরো বাছাইয়ে ইংল্যান্ডের কাছে ৫-০ গোলের বিশাল ব্যবধানের পর এ ম্যাচটি ছিল তাদের আশার আলো।

বুলগেরিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে এ ম্যাচ জিতে জারোস্লাভ বাহিনী আত্মবিশ্বাস ফিরে পেতে চেয়েছিল তারা। কিন্তু পরাজয়ের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

উল্লেখ্য, ঘরের মাঠে অনুষ্ঠেয় কোপা আমেরিকার আগে আরও দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার কথা ব্রাজিলের। আর ১৪ জুন বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের কোপা আমেরিকা অভিযান।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews