ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা Logo জরুরি সতর্কবার্তা দিল পুলিশ Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার

পরমাণু ক্ষেত্রে ১১৪ সাফল্য উন্মোচন করল ইরান

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
  • ১২৪ বার পঠিত হয়েছে

ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (মঙ্গলবার) জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি পরমাণু ক্ষেত্রে ১১৪টি নতুন সাফল্য উন্মোচন করেছেন।

এর মধ্যে তেহরানে পারমাণবিক প্রযুক্তি প্রদর্শনীতে ১১০টি সাফল্য উন্মোচন করা হয়। অপর চারটি সাফল্য উন্মোচন করা হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

ইরান সাফল্যের সঙ্গে অত্যাধুনিক `আইআর-সিক্স` সেন্ট্রিফিউজ বসানোর কাজ শুরু করেছে। এটি ইরানের জন্য একটি বড় সাফল্য হিসেবে গণ্য হচ্ছে। এই সাফল্য আনুষ্ঠানিকভাবে আজ উন্মোচন করেন প্রেসিডেন্ট রুহানি।

এছাড়া ইরান নিউক্লিয়ার মেডিসিন, নিউক্লিয়ার প্রযুক্তি ভিত্তিক ডায়াগনোসিস, কোয়ান্টাম ও এফটিআইআর ডিভাইসের ক্ষেত্রে নতুন কিছু সাফল্য অর্জন করেছে।

আজ পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে তেহরানে অনুষ্ঠিত সম্মেলনে পরমাণু সাফল্যের নানা তথ্য তুলে ধরার পাশাপাশি বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের হাতে নিহত বিজ্ঞানীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। সেখানেও ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

২০০৬ সালের এ দিনে ইরানের সাবেক প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে পরমাণু জ্বালানি চক্র সংক্রান্ত প্রযুক্তি পুরোপুরি আয়ত্ব করার বিষয়টি ঘোষণা করেন।

এরপর থেকে ইরানে ফার্সি ২০ ফারভারদিন জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ইরান বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা, শিল্প ও কৃষিকাজে পরমাণু প্রযুক্তি ব্যবহার করে থাকে।

তথ্যসূত্র: পার্সটুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা

পরমাণু ক্ষেত্রে ১১৪ সাফল্য উন্মোচন করল ইরান

আপডেট এর সময় : ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯