ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

পুলিশ পাহারায় পিএসসি ছাড়লেন চেয়ারম্যান

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • ৪৫৫ বার পঠিত হয়েছে

 নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্কঃ    রোববার সকাল থেকে প্রার্থীরা পিএসসির সামনে অবস্থান করেন। বিকালে অফিস শেষে বের হওয়ার সময় এসব প্রার্থীদের বিক্ষোভের মুখে পড়ে পিএসসি চেয়ারম্যানের গাড়ি। পরে পুলিশের পাহারায় সেখান থেকে বের হন তিনি।

রোববার বিকাল সাড়ে ৪টার পর রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির সামনে এ ঘটনা ঘটে। পুলিশের সহায়তায় চেয়ারম্যান বেরিয়ে যাওয়ার পর ৪টা ৫০ মিনিটের দিকে সেখান থেকে কর্মসূচি শেষ করে চলে যান আন্দোলনকারীরাও।

চাকরিপ্রার্থীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করছেন। নন-ক্যাডারের বিজ্ঞপ্তি দিয়ে যে পছন্দক্রম নেওয়া হয়েছে, তা বাতিল করে পুনরায় বিজ্ঞপ্তি এবং নন-ক্যাডার পদ সংখ্যা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন তারা। শেষপর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন করেই তারা দাবি আদায় করতে চান।

এদিন সকাল ১০টা থেকে পিএসসির সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন কিছু প্রার্থী। কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীদের অনেকে গলায় মুলা ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ জানান। অনেকে কাফনের কাপড় পরে মুখে কালো কাপড় বেঁধে দাবি আদায়ে পিএসসির সামনে অবস্থান নেন।

চাকরিপ্রার্থীরা বলেন, ৪৩তম বিসিএসে হঠাৎ ক্যাডার ও নন-ক্যাডারের ফল একসঙ্গে দিতে তড়িঘড়ি করে খুবই অল্পসংখ্যক পদে নন-ক্যাডারের বিজ্ঞপ্তি দিয়েছে পিএসসি। এতে লিখিত পরীক্ষার পর উত্তীর্ণ অসংখ্য প্রার্থী মৌখিক পরীক্ষা দিয়েও নন-ক্যাডারের চাকরি পাবেন না। এটা ৪৩তম ব্যাচের সঙ্গে স্পষ্ট বৈষম্য। এ প্রক্রিয়া বন্ধ করে পদ বাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

পুলিশ পাহারায় পিএসসি ছাড়লেন চেয়ারম্যান

আপডেট এর সময় : ০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩