ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

প্রতিবাদ মিছিলে গুলিতে আহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • ৩৯৯ বার পঠিত হয়েছে

  Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্কঃ  পাকিস্তানে বিরোধী দল তেহরিকই-ইনসাফের বিক্ষোভ মিছিল চলাকালে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দলের পক্ষ থেকে বলা হচ্ছে কার্যত তার প্রাণনাশের চেষ্টায় লাহোরের কাছে মিছিলের সময় তার ওপর গুলি চালানো হয়েছে। তিনি আহত হয়েছেন।

তার পিটিআই পার্টির সদস্যরা বলেছেন আজ বৃহস্পতিবার মিছিলে এই গুলির ঘটনায় আরও চারজন আহত হয়েছে। কিন্তু কেউ মারা যায়নি।

মি. খানের নেতৃত্বে ইসলামাবাদ অভিমুখে যাওয়া মিছিলের সময় লাহোরের কাছে ওয়াজিরাবাদে এই গুলির ঘটনা ঘটে।

তার দলের মহাসচিব আসাদ উমর জানিয়েছেন মি. খানের পায়ে গুলি লেগেছে। দলের অন্য আরেকজন নেতা বলেছেন তার পায়ে হাঁটুর নিচে গুলি লেগেছে।

স্থানীয় সংবাদমাধ্যমে পিটিআই দলের ইমরান ইসমাইলকে উদ্ধৃত করে বলা হয়েছে মি. খানের পায়ে তিন থেকে চারবার গুলি করা হয়েছে।

দলের পক্ষ থেকে বলা হয়েছে মিছিলের জন্য বিশেষভাবে তৈরি মি. খানের ট্রাকের কাছ থেকে গুলি চালানো হয়েছে।

মি. খানের দলের আরেকজন নেতা এবং ওই প্রদেশের স্বাস্থ্য মন্ত্রী ইয়াসমিন রশিদ জানিয়েছেন তার আঘাত গুরুতর নয়। তাকে লাহোরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি একটি নিরাপদ স্থানে আছেন বলে দল বলছে।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে তাকে ট্রাক থেকে বের করে অন্য একটি গাড়িতে তোলা হচ্ছে। সেসময় দেখা যায় তার ডান পায়ে ব্যাণ্ডেজ বাঁধা রয়েছে। কিন্তু তিনি সজ্ঞানে ছিলেন, কথাবার্তা বলছিলেন এবং দলের কর্মীদের নির্দেশ দিচ্ছিলেন।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে মি. খানের সমর্থকরা হামলার অব্যবহিত পরেই বন্দুক হাতে ধরা এক ব্যক্তিকে চেপে ধরেছেন।

মি. খানের একজন ঊর্ধ্বতন সহযোগী এএফপি বার্তা সংস্থাকে বলেছেন: “এটা ছিল তাকে হত্যা করার, তার প্রাণনাশের একটা প্রচেষ্টা।”

কিন্তু মি. খানকে টার্গেট করেই ওই গুলি চালানো হয়েছে নাকি মিছিলে এলোপাথাড়ি চালানো গুলি তার পায়ে এসে লেগেছে কিনা তা পরিষ্কার নয়।

সূত্র : বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম

প্রতিবাদ মিছিলে গুলিতে আহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

আপডেট এর সময় : ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২