ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

ফালু ও তার স্ত্রীর সব সম্পত্তি জব্দ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯
  • ১২০ বার পঠিত হয়েছে

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু ও তার স্ত্রী মাহবুবা সুলতানার সব স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদেশে তাদের সম্পত্তি জব্দ করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, আদালতের এই আদেশের ফলে তারা স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিকানা হস্তান্তর করতে পারবেন না। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কর্মকাণ্ড চালাতে কোনো বাধা থাকবে না।

মোসাদ্দেক আলী ফালুর জব্দ করা সম্পত্তির মধ্যে রয়েছে- রাজধানীর উত্তরখানে দুটি স্থানে মোট ৬৭ শতাংশ জমি, বড় মগবাজারের পাঁচ স্থানে ৪৫ শতাংশ জমি, বঙ্গবন্ধু এভিউনিউতে দুটি দোকান, কাকরাইলের দুই জায়গায় ১৮ শতাংশ জমি, বাউনিয়া সাড়ে ৮২ শতাংশ নিচু জমি, তেজগাঁও শিল্প এলাকায় সাড়ে ছয় শতাংশ জমি ও দক্ষিণ শাহজাহানপুরে একটি ফ্ল্যাট।

এছাড়া ফালুর মালিকানাধীন ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড (এনটিভি), রোজা এ্যাগ্রো  লিমিটেড, রোজা প্রোপার্টিজ লিমিটেড ও স্টার পোরসিলিন প্রাইভেট লিমিটেডের শেয়ারও জব্দ করা হয়েছে।

অন্যদিকে ফালুর স্ত্রী মাহবুবা সুলতানার জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে- গুলশান সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় ছয়তলা বাড়ি এবং তার নামে থাকা ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড (এনটিভি), রোজা এ্যাগ্রো  লিমিটেড ও এমএএইচ সিকিউরিটিজ লিমিটেডের সকল শেয়ার।

দুদকের কর্মকর্তারা জানান, ২০১৭ সালে করা পৃথক দুই মামলার তদন্তের স্বার্থে গত সেপ্টেম্বরে আদালত থেকে ওই জব্দের নির্দেশনা দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক সৈয়দ আহমেদের আবেদনের পরিপ্রক্ষিতে ওই আদেশ দেয় আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

ফালু ও তার স্ত্রীর সব সম্পত্তি জব্দ

আপডেট এর সময় : ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯