Newsvob.com.: অনলাইন ডেস্ক : এবার রাজধানীর বাড্ডা থানার অন্তর্গত আলাতুন্নেসা স্কুল রোডে অবস্থিত নাম স্বর্বস্ব ভূয়া খান ডেন্টাল ক্লিনিকের নেপথ্যে একটি চক্রের বিরুদ্ধে অন্তহীন জালিয়াতি অনিয়ম দূর্নীতি প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায় মেহেরুন্নেসা নামের জনৈকা মহিলা খান ডেন্টাল ক্লিনিক নামে দুইটি প্রতিষ্ঠান চালু করে দীর্ঘদিন যাবত মানষকে চিকিৎসা সেবা দেওয়ার নামে অত্যন্ত কৌশলে প্রতারণা জালিয়াতির আশ্রয় নিয়ে মানুষের সর্বনাশ করে টাকা পয়সা উজাড় করে হাতিয়ে নিচ্ছে। তার একটি হলো বাড্ডায় আর অন্যটি মহাখালী দক্ষিন পাড়া এলাকায় অবস্থিত। সনদপত্র বিহীন এই ভুয়া ডেন্টিসের কবলে পড়ে বহুলোক ক্ষতিগ্রস্ত হয়ে নানা সমস্যায় ভুগছে। কোন অনুমোদন ছাড়াই তার খান ডেন্টাল ক্লিনিকে সব ধরনের অপারেশন করা হয়। তার পরিবারের সবাই ডাক্তার এমনকি তার কাজের বুয়া আায়া ও ডাক্তার সেজে রোগীর চিকিৎসা করছে। শুধু তাই নয় তার ছেলে কলেজে ইন্টারে পড়ে সেও ডাক্তার সেজে রোগীর চিকিৎসা করছে। এ ভাবে প্রায় দীর্ঘ চার বছরে বহুরুপী প্রতারনা জালিয়াতির মাধ্যমে একেবারে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। বাড়ি গাড়ি অর্থ সম্পদের কোন অভাব নেই তার। বিভিন্ন এলাকায় নামে বেনামে তার বহু সম্পদ রয়েছে। স্থানীয় থানা পুলিশের কতক অফিসারের সাথে তার নিবিড় সম্পর্ক রয়েছে। এমনকি যারাই অফিসার হয়ে থানায় আসে তাদের সাথে কৌশলে একটা সম্পর্ক গড়ে তোলে। যাতে সে অনায়াসে তার অপকর্মগুলো করতে পারে। প্রকৃত সনদবিহীন এ সব গুটি কতক ভুয়া প্রতারক ডাক্তারদের দৌরাত্বে মানুষের স্বাস্থ্য সেবা হুমকির সম্মুখীন। অবিলম্বে এ সব চিকিৎসার নামে কসাই ধান্দাবাজ সনদ বিহিন ভুয়া বাটপার ডাক্তার নামের কলংক অমানুষদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা এখন সময়ের দাবী।
শিরোনাম :
জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার
আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার
সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১
ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার
ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী
বাড্ডায় ভুয়া খান ডেন্টালের নেপথ্যে অন্তহীন প্রতারণাঃ
-
প্রতিনিধির নাম : - আপডেট এর সময় : ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
- ৪৫৬ বার পঠিত হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
















