ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান Logo বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী Logo শপথ নিলেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী Logo দুই স্ত্রীর মারামারি থামাতে গিয়ে জ্ঞান হারালেন মিসরের কোচ, পরিণতিতে ডিভোর্স Logo বাবার সঙ্গে ‘লিপ কিস’! ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় তোলপাড় Logo উত্তরায় ৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার Logo সিটিটিসির অভিযানে ৬ পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার Logo ব্ল্যাকমেইলিংয়ের সংস্কৃতি থেকে সাংবাদিকতাকে বের করে আনতে হবে: তথ্যমন্ত্রী

বিএনপিকে রক্ষায় অবিলম্বে ঐক্যফ্রন্ট ভেঙে দিন: মেজর আখতার

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯
  • ৯৭ বার পঠিত হয়েছে

বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখতেঅবিলম্বে জাতীয় ঐক্যফ্রন্ট ভেঙে দেয়ার দাবি জানিয়েছেন একাদশ জাতীয়সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপির প্রার্থী মেজর (অব.) মো. আখতারুজ্জামান।

মঙ্গলবার দুপুরে ফেসবুকে নিজের পেজে এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।

জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশে বিএনপির সাবেক এ এমপি বলেন, ‘আল্লাহর ওয়াস্তে এই অপকর্মটি করবেন না-জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের কাছে আমাদের বিনীত নিবেদন।

আইন বা বিচার বিভাগও যে সরকারের শক্ত নিয়ন্ত্রণে তা যদি জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা না বোঝেন তাহলে এও জাতির আরেকটি দুর্ভাগ্য।’

নির্বাচনের ফল মেনে নেয়ার আহবান জানিয়ে স্ট্যাটাসে তিনি লিখেন, ‘যা হবার হয়ে গেছে। আপাতত তা পরিবর্তন করার বুদ্ধি বা ক্ষমতা কোনোটাই আমাদের নাই। এটি চরম বাস্তবতা।

ভারত ও চীনসহ অনেক রাষ্ট্র প্রধানরা বাংলাদেশের নির্বাচন মেনে নিয়েছেন। অন্যরাও ধানাইপানাই করে মেনে নেবেন। আপনারা অযথা বাগাড়ম্বর করে বিএনপির নেতাকর্মীদের জীবন দুর্বিসহ করে দিয়েন না।’

বিএনপির জেষ্ঠ্য নেতাদের সমালোচনা করে আখতারুজ্জামান লেখেন, ‘এমনিতেই দলের ১০০ ভাগ নেতাকর্মী জেল জুলুমের শিকার। আর আপনাদের নেতাগিরি দেখাতে গিয়ে বিএনপির অস্তিত্ব বিলুপ্ত করে দিয়েন না।’

ফেসবুকের এ স্ট্যাটাসে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের কাছে বেশকিছু দাবি তুলেন ধরেন মেজর (অব.) আখতারুজ্জামান।

# বিনাবাক্যে ও শর্তে নির্বাচনের ফল মেনে নিন।

# অবিলম্বে জাতীয় ঐক্যফ্রন্ট ভেঙে দিন।

# সব সিনিয়র নেতারা রাজনীতি থেকে অবসর নিন।

# আগামী এক বছরের জন্য সব প্রকার রাজনৈতিক তৎপরতা স্বেচ্ছায় বন্ধ করে দিন।

# নির্বাচন উত্তর সব তৎপরতা স্থগিত করেন।

# এক বছর পর নতুন করে রাজনৈতিক শক্তি সংগঠিত করার এবং পরবর্তী নির্বাচনের জন্য নতুন যোগ্য নেতৃত্ব সৃষ্টির সুযোগ দিন।

# দেশে ইতিবাচক রাজনৈতিক ধারা সৃষ্টিতে সবাই সহযোগিতা করুন।

ফেসবুকের ওই স্ট্যাটাসে জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন যুক্ত করে দেন, যার শিরোনাম হল-‘আইনি লড়াইয়ের ঘোষণা দিল ঐক্যফ্রন্ট’।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন মেজর (অব.) মো. আখতারুজ্জামান।

তবে নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে যান।

এ আসনে আওয়ামী লীগের নূর মোহাম্মদ ৩ লাখ ৭৭৬ ভোট জয় লাভ করেন। আর আখতারুজ্জমান ৫৪ হাজার ৫০ ভোট পান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান

বিএনপিকে রক্ষায় অবিলম্বে ঐক্যফ্রন্ট ভেঙে দিন: মেজর আখতার

আপডেট এর সময় : ১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯