ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ভাটারায় মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ

বিতর্কিত ছাড়া কেউ বাদ যাবে না

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৪:২২ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯
  • ২০১ বার পঠিত হয়েছে

NEWSVOb. COM দায়িত্বের পরিবর্তন হবে, পূনর্বণ্টন হবে। এখান থেকে ওখানে যাবে। কেউ তো এক পদে সারাজীবন থাকবে না। আওয়ামী লীগের কাউন্সিলে বিভিন্ন পদে রদবদলের আভাস দিয়ে এমনটাই  বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এ সময় বিতর্কিত ছাড়া আওয়ামী লীগ থেকে কেউ বাদ যাবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিতর্কিতদের বাদ দেয়া হবে। বিতর্কিত ছাড়া কেউ বাদ যাবে না। আওয়ামী লীগে কেউ বাদ যায় না। বিতর্কিত ছাড়া কেউ বাদ যাবে না, দায়িত্বের পরিবর্তন হবে। এখান থেকে ওখানে যাবে।
ওবায়দুল কাদের  আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট অন্য সংগঠনগুলোর আসন্ন জাতীয় সম্মেলনকে সামনে রেখে সব তিক্ততার অবসান ঘটবে আশা প্রকাশ করে বলেন, ‘জাতীয় সম্মেলনকে সামনে রেখে সব তিক্ততার অবসান ঘটবে। সম্মেলনের যে তারিখ ঘোষণা করা হবে, যে অনুযায়ী সম্মেলন করতে হবে। কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করতে হবে। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, তবে সে প্রতিযোগিতা হবে সুস্থ। অসুস্থ প্রতিযোগিতা কোনো অবস্থায় বরদাশত করা হবে না। এটি আমি নেত্রীর পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দিতে চাই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে জানতে চাইলে বলেন, ‘আমাদের পার্টিতে যারা আসছেন তারা সবাই অনুপ্রবেশকারী নয়। কারও বিরুদ্ধে যদি সাম্প্রদায়িকতার সংশ্লিষ্টতা না থাকে, কোনো প্রকার মামলা-মোকদ্দমা, কোনো প্রকার অপরাধের সংশ্লিষ্টতা না থাকে তারা অনুপ্রবেশকারী নয়। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক অশুভ শক্তির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তাদের আওয়ামী লীগে জায়গা দেয়া হবে না।’এ সময়  বিএনপির অনেক জ্যেষ্ঠ নেতা দল ছাড়ছে-এ প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমার কাছে মনে হয়, এটা বিএনপি নেতিবাচক রাজনীতির অনিবার্য পরিণতি।’
বৈঠকে অন্যদের মধ্যে আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র : টাইমস 24 ডটনেট

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

ভাটারায় মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিতর্কিত ছাড়া কেউ বাদ যাবে না

আপডেট এর সময় : ০৪:২২ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯