ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি Logo ৩৪ সচিবের পদোন্নতিতে জনপ্রশাসন সচিবকে কৃতজ্ঞতা জানালো সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন Logo ইকরার আত্মহত্যা: রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ জানিয়েছেন আলভী Logo উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া Logo প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল

‘মার্কেট-শপিং সেন্টারে অগ্নিনির্বাপণ সরঞ্জাম না থাকলে ব্যবস্থা’

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯
  • ১১৭ বার পঠিত হয়েছে

রাজধানীতে যেসব মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং সেন্টার আছে সেগুলোতে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

যদি কোনো মার্কেট কিংবা ভবনে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকে তাহলে সংশ্লিষ্ট মালিক এবং দোকান মালিক সমিতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

শনিবার রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেট সংলগ্ন কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন এসে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, “এই মার্কেটটিতে এর আগে যখন আগুন লাগে তখন অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এখনও অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা নেই। আমরা এখানে ডিএনসিসি স্থায়ী মার্কেট করতে চেয়েছিলাম। কিন্তু মামলা জটিলতা আছে। আমরা এই মামলার নিষ্পত্তি করে যত দ্রুত সম্ভব স্থায়ী মার্কেটের দিকে যাব। যেখানে অগ্নিনির্বাপণসহ ব্যবসায়ীদের যাবতীয় সুযোগ-সুবিধা থাকবে।”

শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটে মার্কেটের কাঁচাবাজারের পূর্ব পাশে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর সকাল ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন লাগার খরব পেয়ে ৫টা ৫৫ মিনিটে মাত্র সাত মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে তাদের ১১টি ইউনিট কাজ শুরু করে। এরপর একে একে আরও ইউনিট এসে যোগ দেয়। সর্বশেষ ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে নৌ বাহিনীর সদস্যরাও যোগ দেয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

‘মার্কেট-শপিং সেন্টারে অগ্নিনির্বাপণ সরঞ্জাম না থাকলে ব্যবস্থা’

আপডেট এর সময় : ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯