ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি

যশোরে ১ কোটি ৩৩ লাখ টাকার ভারতীয় শাড়ি– থ্রী পিস –আটক

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯
  • ১১৭ বার পঠিত হয়েছে

জাকির হোসেন, যশোর প্রতিনিধি : যশোরের মনিরামপুর উপজেলা থেকে ১ কোটি ৩৩ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি- থ্রী পিসের একটি চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার দিবাগত রাতে যশোরের মনিরামপুর থেকে এসব ভারতীয় শাড়ি কাপড় আটক করা হয়। তবে এ সময় কোনো চোরাচালানীকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায় অবৈধভাবে সীমান্ত পথে ভারত থেকে বিপু্ল পরিমাণ কাপড়ের একটি চালান পাচার হয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা যশোরের মনিরামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন-১৫-২৪৭০) আটক করে।

পরে ঐ পিকআপটি তল্লাশি করে ২ হাজার ২০৩ পিস ভারতীয় উন্নতমানের শাড়ী এবং ১১০ পিস থ্রী পিসের কাপড় পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার টাকা বলে বিজিবি জানায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পিকআপ ফেলে পালিয়ে যায় চোরাচালানীরা।

যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মালামাল যশোর কাস্টমে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

যশোরে ১ কোটি ৩৩ লাখ টাকার ভারতীয় শাড়ি– থ্রী পিস –আটক

আপডেট এর সময় : ০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯