Newsvob.com.: অনলাইন ডেস্কঃ মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে ভয়াবহ এই আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৬টা ১২ মিনিটেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া শেষ খবর পাওয়া অবধি হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪৭ ইউনিট । আগুন নিয়ন্ত্রণ পানি সংকট দেখা দেয়ায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। মার্কেটে ঈদ উপলক্ষে শাড়ি, জিন্সের প্যান্টসহ বিপুল কাপড়ের স্টক থাকায় আগুনের ব্যাপকতা বাড়ছে। ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে চারপাশ।
এদিকে আগুনের সবকিছু হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীরা আহাজারি করছেন। খবর পেয়ে আগে যারা ঘটনাস্থলে আসতে পেরেছেন তারা যে যার মতো করে দোকান থেকে কিছু কিছু জিনিস বের করেছেন। তবে বেশির ভাগ ব্যবসায়ীরাই কোনো মালামাল বের করতে পারেননি বলে জানান।
জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের চারদিকে থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। পানির সংকট দেখা দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকেও পানি আনতে দেখা গেছে। আর বিমান বাহিনীর হেলিকপ্টারটি থেকে পানি দিচ্ছে।

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার
প্রতিনিধির নাম : 












