ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

রেকর্ড পরিমাণ টাকা মিলল পাগলা মসজিদের দানবাক্সে

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
  • ৩৮৭ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্কঃ  কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা। শনিবার সকালে ৮টি দানবাক্স খুলে পাওয়া যায় ২০ বস্তা টাকা। দিনভর গণনা করে এ টাকার হিসাব মিলেছে। পাশাপাশি মিলেছে বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণ ও রোপার অলংকার। ৩ মাস ৬ দিনে দানবাক্সে জমা পড়েছে এগুলো।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক এটিএম ফরহাদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এটি এ যাবতকালের রেকর্ড পরিমাণ দান বলে জানান তিনি। এর আগে সর্বশেষ গত বছরের ১ অক্টোবর দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন ৩ মাস ১ দিনে এই দানবাক্সগুলোতে জমা পড়েছিল ১৫ বস্তা টাকা। তখন গণনা শেষে পাওয়া যায় ৩ কোটি ৮৯ লাখ ২৮ হাজার ৪১৫ টাকা। সেবারও বৈদেশিক মুদ্রাসহ সোনা ও রুপা ছিল। জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে শনিবার সকাল পৌনে ৯টায় দানবাক্সগুলো খোলা হয়। পরে বাক্সের টাকা বস্তায় ভরা হয়।
সকাল সাড়ে ৯টার দিকে টাকার বস্তাগুলো মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে মেঝেতে ঢেলে শুরু হয় গণনা। গণনা চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এতে অংশ নেন ১১২ জন মাদ্রাসা ছাত্র, ব্যাংকের ৫০ জন স্টাফ ও মসজিদ কমিটির ৩৪ জন সদস্য। গণনার সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহাকরী কমিশনার অহনা জিন্নাত, শেখ জাবের আহমেদ, সুলতানা রাজিয়া, সহকারী কমিশনার মোছা. নাবিলা ফেরদৌস, মো. মাহমুদুল হাসান, রওশন কবীর, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলামসহ আরও অনেকে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

রেকর্ড পরিমাণ টাকা মিলল পাগলা মসজিদের দানবাক্সে

আপডেট এর সময় : ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩