ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

র‍্যাব অফিসে ডাকা হলো নোবেলকে

Nnwsvob.com. বিনোদন ডেস্ক ঃ গত কয়েকদিন থেকে ফেসবুকে একের পর এক বিতর্কিত পোস্ট দিচ্ছিলেন সারেগামাপা-২০১৯’ এর দ্বিতীয় রানার্সআপ মাঈনুল আহসান নোবেল। বিভিন্নজনের সাথে তর্কেও জড়িয়ে পড়েন। তাহসিন এন রাকিব নামের একজন ইউটিবার ও সঙ্গীতশিল্পীর সঙ্গে ক্রমাগত বাক্যযুদ্ধে লিপ্ত হন। যেখানে অশালীন শব্দেরও প্রয়োগ ঘটে। এসব চোখ এড়ায়নি পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের।

শুধু তাই নয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)ও পর্যবেক্ষণ করে নোবেলকে। এরপর তাকে র‍্যাব ২ কার্যালয়ে ডাকা হয়। সেখানে জানতে চাওয়া হয় সোশ্যাল মিডিয়ায় এমন কর্মকাণ্ডের কারণ সম্পর্কে। এর কারণ হিসেবে নোবেল র‍্যাবকে জানায় তার আসন্ন একটি গানকে কেন্দ্র করে ‘মার্কেটিং পলিসি’ ছিল এসব।

এ বিষয়ে র‍্যাবের এডিশনাল এসপি মনির জামান বলেন, নোবেলম্যানকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, আর বোধহয় দরকার নেই। উনি আমাদের দেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী; যিনি কিনা আমাদের প্রতিবেশী দেশেও ব্যাপক জনপ্রিয়।

র‍্যাবের এই কর্তা বলেন, ‘নোবেলম্যান তার নিজস্ব ফেসবুক পেইজ Noble Man এ সম্প্রতি যা বলেছেন তা ওনার আসন্ন নতুন গান “তামাশা” কে প্রমোট করার জন্য। কাউকে কষ্ট দেয়াটা ওনার উদ্দেশ্য ছিলনা। তারপরও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে উনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। এটিই ওনার বক্তব্য। আমরা র‍্যাব ২ এর পক্ষ থেকে ওনাকে ডেকেছি এবং উনি স্বেচ্ছায় আমাদের কাছে এসে ওনার উপরোক্ত বক্তব্যটি পেশ করেছেন।’

নোবেল নিজেও তার অভিমত ফেসবুকে জানিয়ে দিয়েছেন তার মার্কেটীং পলিসির অংশ ছিল এসব। যদিও ভক্তরা মন্তব্যে তার এই পলিসিকে প্রত্যাখ্যান করেছে।

সূত্রঃকালের কণ্ঠ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম

র‍্যাব অফিসে ডাকা হলো নোবেলকে

আপডেট এর সময় : ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০