ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি

লকডাউনে ঘোড়ার খাবার খেলেন সালমান!

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০
  • ৮১ বার পঠিত হয়েছে

Nnwsvob.com. বিনোদন ডেস্ক ঃ  বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে অন্য অনেক দেশের মতো ভারতেও লকডাউন চলছে। আর বারবার সবাইকে তা মেনে চলার তাগিদ দিচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। নিজেও মেনে চলছেন সরকারের নির্দেশনা। এখন তিনি রয়েছেন তাঁর প্যানভেল খামারবাড়িতে, সঙ্গে রয়েছে তাঁর ‘ভালোবাসা’। কি, চমকে উঠলেন?

অবাক হওয়ার কিছু নেই। নতুন কোনো ভালোবাসার মানুষ খুঁজে পাননি তিনি। সালমান যাকে তাঁর ভালোবাসা হিসেবে অভিহিত করেছেন, সে তাঁর ঘোড়া। আজ শুক্রবার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, ওই ঘোড়ার সঙ্গে বেশ স্বাচ্ছন্দ্যে খাবার খাচ্ছেন সালমান। ‘ভালোবাসার সঙ্গে সকালের নাশতা’, ক্যাপশনে লেখেন সালমান।

হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ইনস্টাগ্রামে সালমানের ভিডিওটি এ পর্যন্ত ৩৯ লাখের বেশিবার দেখা হয়েছে।

ভিডিওতে সালমানকে লতাপাতা খেতে দেখা গেছে। আর সেই দৃশ্য প্রকাশ্যে আসতেই তা রীতিমতো ভাইরাল হয়েছে। ‘কষ্টের সময়ে স্বাস্থ্যকর নাশতা’, মন্তব্যের ঘরে লিখেছেন একজন। আরেক নেটিজেন লিখেছেন, ‘আজকের সবচেয়ে মিষ্টি ভিডিও।’

লকডাউন চলাকালে সালমান তাঁর খামারবাড়িতে যান। লকডাউনের কারণে সেখানে থাকার মেয়াদ বাড়িয়েছেন তিনি। এবারের শবেবরাতে ধর্মপ্রাণ মুসুল্লিরা সরকারের নির্দেশনা মেনে বাসায় থেকে নামাজ আদায় করায় তাঁদের ধন্যবাদও জানিয়েছেন সালমান। পাশাপাশি সবাইকে লকডাউনের নিয়মকানুন মেনে চলতে আহ্বান জানান তিনি। শুধু তাই নয়, করোনাভাইরাস মোকাবিলায় এরই মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

লকডাউনে ঘোড়ার খাবার খেলেন সালমান!

আপডেট এর সময় : ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০