ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

সত্য ও ন্যায়ের কবর রচনা করেছে আওয়ামী লীগ : কাদের সিদ্দিকী

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
  • ৮০ বার পঠিত হয়েছে

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও ঐক্যফ্রন্টের অন্যতম নেতা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সত্য ও ন্যায়ের কবর রচনা করেছে, সর্বোপরি নির্বাচনের কবর রচনা করেছে। মানুষের আস্থা নিয়ে আওয়ামী লীগ কোনদিনই ক্ষমতায় যেতে পারবে না। যতদিন চুরি করতে পারবে ততদিনই ক্ষমতায় যেতে পারবে। তিনি রোববার বিকেলে ভোটগ্রহণ শেষে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এই আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী প্রতিদ্বন্দ্বিতা করেন।

কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগ নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। জনগণকে তারা যে বিশ্বাস করে না, জনগণের প্রতি তাদের যে আস্থা নেই এটা তারা প্রমাণ করে দিয়েছে। এবারের নির্বাচনে মানুষের যে আস্থা ছিলো সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। মানুষের অন্তরে আওয়ামী লীগের আর কোন জায়গা নেই। আমি লিখিত দিতে পারি, মানুষের ভোটে আওয়ামী লীগ কোন নির্বাচনে জয়ী হতে পারবে না।

কাদের সিদ্দিকী আরো বলেন, এরকম নির্বাচন বাংলাদেশে কখনই হয়নি। সারাদেশের নির্বাচনের কথা শুনেছি; আর সখীপুর-বাসাইলের নির্বাচন আমি স্ব-চোখে দেখলাম, এটাকে কোন নির্বাচন বলে না।

ঐক্যফ্রন্টের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই মূহুর্তে কোন মন্তব্য করা যাচ্ছে না। নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচি জানানো হবে।

এ সময় জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম

সত্য ও ন্যায়ের কবর রচনা করেছে আওয়ামী লীগ : কাদের সিদ্দিকী

আপডেট এর সময় : ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮