Newsvob.com.: অনলাইন ডেস্কঃ সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের কর্মচারীদের আয়কর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকেরা দেবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রোববার (৬ নভেম্বর) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওর্দীর বেঞ্চ এ রায় দেন। নবম ওয়েজ বোর্ডে মন্ত্রিসভা কমিটির দুটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট যথাযথ ঘোষণা করে রায়টি দেয়া হয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. কাজী আখতার হামিদ। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট দিদারুল আলম দিদার। আইনজীবী দিদারুল আলম দিদার গণমাধ্যমকে জানান, নবম ওয়েজবোর্ড অনুসারে সাংবাদিক, প্রেস শ্রমিক ও সংবাদ মাধ্যম অফিসের প্রশাসনিক কর্মকর্তাদের আয়কর প্রতিষ্ঠানের মালিকেরা দেবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে আয়কর এবং গ্রাচ্যুইটির বিষয়ে মন্ত্রিসভার কমিটির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন আদালত। পাশাপাশি বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত কমিটি নবমওয়েজবোর্ডে যে সুপারিশ করেছে তা বহাল থাকবে বলে রায়ে আদালত উল্লেখ করেছেন।
তিনি আরও জানান, ২০১৮ সালের ২৯ জানুয়ারি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হককে প্রধান করে ১৩ সদস্যের নবম ওয়েজবোর্ড গঠন করা হয়। বোর্ড ২০১৮ সালের ২৮ অক্টোবর মজুরি নির্ধারণ করে প্রতিবেদন জমা দেয়। মন্ত্রিসভার এই শর্তের বিধান চ্যালেঞ্জ করে বাসস এমপ্লোয়ী ইউনিয়নের সেক্রেটারি মাহবুবুজ্জামান ২০২০ সালের ২৩ নভেম্বর হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে ২৫ নভেম্বর হাইকোর্ট রুল জারি করেন। ওই রুলের দীর্ঘ শুনানি শেষে আজ রুলটি যথাযথ ঘোষণা করে রায় দেন।

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার
প্রতিনিধির নাম : 












