ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি Logo ৩৪ সচিবের পদোন্নতিতে জনপ্রশাসন সচিবকে কৃতজ্ঞতা জানালো সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন Logo ইকরার আত্মহত্যা: রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ জানিয়েছেন আলভী Logo উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া Logo প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল

সারাদেশে বজ্রপাতে নিহত ৭

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
  • ১১০ বার পঠিত হয়েছে

বজ্রপাতে সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এ বজ্রপাত হয়।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে বিল্লাল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার জোয়ানশাহী হাওরে এ ঘটনা ঘটে। বিল্লাল একই উপজেলা সদরের পূর্বগ্রামের আব্দুস সোবান মিয়ার ছেলে। তিনি পেশায় একজন বিদ্যুৎ শ্রমিক ছিলেন।
ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বজ্রপাতে আনোয়ার (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সকালে উপজেলার খন্দকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভোলা: ভোলার চরফ্যাশনে বজ্রপাতে মো. জসিম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকাল ১১টার দিকে মধুমতি ইটের ভাটায় কাজ করার সময় বজ্রপাতের ঘটনাস্থলেই মারা যান তিনি। জসিম জিন্নাগড় ৬ নম্বর ওয়ার্ডের নূর হোসেন মিস্ত্রির ছেলে। তিনি উপজেলার চর মাদ্রাজ মধুমতি ইটভাটার শ্রমিক ছিলেন।

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলার রঞ্জন নদীতে বৃষ্টির মধ্যে মাছ ধরার সময় বজ্রপাতে রঞ্জন জল দাস (১৯) নামে এক জেলের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার দক্ষিণ-পূর্ব চর চান্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রঞ্জন উপজেলার দক্ষিণ পূর্ব চরচান্দিয়া গ্রামের কৃষ্ণধন জল দাসের ছেলে।
নেত্রকোণা: বজ্রপাতে নেত্রকোণার পূর্বধলা উপজেলার আবু সিদ্দিক ও ফজল হক নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বিকেলে বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।
নিহত সিদ্দিক পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের উপলা গ্রামের মৃত ইরাজ আলীর ছেলে ও ফজল একই উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তুলাবাইদ গ্রামের জালাল মিয়ার ছেলে।
পূর্বধলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নমিতা দে এসব তথ্য নিশ্চিত করেন জানান, গরুর ঘাস কেটে বাড়ি ফেরার পথে উপলা গ্রামে নিজ বাড়ির কাছে বজ্রপাতে কৃষক সিদ্দিকের মৃত্যু হয়। ।
অপরদিকে, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ফসলের মাঠে ধান কাটার সময় বজ্রপাতে মৃত্যু হয় ফজলের।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে আব্দুল আওয়াল (৭০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার কাঠরই ইউনিয়নের কলাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। আওয়াল একই গ্রামের বাসিন্দা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

সারাদেশে বজ্রপাতে নিহত ৭

আপডেট এর সময় : ১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯