1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ‘থালাপতি’ বিজয় যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেফতার যে কারণে বিসিবি সভাপতির চেয়ার হারালেন বুলবুল ৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন ইরানে যুদ্ধের প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু ইরানে কোথায় লুকিয়ে ছিলেন, কীভাবে উদ্ধার হলো? সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ MTFE প্রতারণা: বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকার অধিক সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার করলো সিআইডি

সেঞ্চুরি করে আর কী হবে ইমরুলের!

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ১১৭ বার পঠিত হয়েছে

সেঞ্চুরি করে আর কী হবে ইমরুলের!

তাওহীদ সিদ্দীকি : ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপিতে আজ আবাহনীর বিপক্ষে সেঞ্চুরি করেছেন ইমরুল কায়েস। বাঁহাতি ব্যাটসম্যানের দুর্ভাগ্য, ১১৮ বলে তাঁর ১২৬ রানও জেতাতে পারেনি গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। মাশরাফি বিন মুর্তজার দুর্দান্ত বোলিংয়ে গাজীকে ২৯ রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী।

প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ তিন ম্যাচে কোনো উইকেট পাননি। উইকেটের ক্ষুধাটা তীব্র হয়ে উঠছিল মাশরাফির। সেই ক্ষুধা তিনি আজ মেটালেন গাজী গ্রুপের বিপক্ষে। ৫৩ রানের মধ্যে মাশরাফি ফিরিয়ে দিলেন গাজীর দুই ওপেনার রনি তালুকদার (০) ও মাইশুকুর রহমানকে (১৫)। ২৮৭ রানের লক্ষ্যে খেলতে নামা গাজী গ্রুপ তবুও এগোচ্ছিল ইমরুলের ব্যাটে চড়ে। ১৫ চার আর ৫ ছয়ে গাজী গ্রুপের বাঁহাতি ব্যাটসম্যান এগিয়েছেন আক্রমণাত্মক ব্যাটিংয়েই। ৫২ বলে করেছেন ফিফটি। সেঞ্চুরি ঠিক ১০০ বলে। ১১৮ বলে ১২৬ রান করা ইমরুল ফিরেছেন মাশরাফির বলে। ইমরুল ফিরে যেতেই ভেঙে পড়ে গাজী গ্রুপের সব প্রতিরোধ—৪ উইকেটে ১৯০ থেকে ৪৮.৪ ওভারে ২৫৭ রানে অলআউট। ৪৬ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা মাশরাফি ।

বিশ্বকাপ দলে যাঁদের জায়গা নিশ্চিত, তাঁদের কাছে এবারের প্রিমিয়ার লিগটা হচ্ছে নিজেদের ঝালিয়ে নেওয়া, আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার লিগ। দুর্দান্ত বোলিং করে মাশরাফি আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার কাজটা ঠিকঠাকই করছেন। কিন্তু ইমরুলের সেঞ্চুরির কী মূল্য! সেঞ্চুরিটা এমনি দলের জয়ে কাজে আসেনি। তাঁর মন আরও খারাপ হতে পারে দুদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কথায়, ‘তামিম আর দুই ওপেনার। ধরে নিচ্ছি সৌম্য-লিটন যদি খেলে তাহলে ওপেনার কোটা শেষ। ওপেনার তো তিনজন আছেই। ওখানে চতুর্থ ওপেনার নেওয়ার কারণ নেই।’

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews