ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

সেনাবাহিনী দিবসে নতুন অস্ত্র উন্মোচন করবে ইরান

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
  • ১০০ বার পঠিত হয়েছে

ইরানের সেনাবাহিনী দিবসে নতুন সমরাস্ত্র উন্মোচন করবে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমারস হাইদারি। বৃহস্পতিবার ইরানের জাতীয় সেনাবাহিনী দিবসের কুচকাওয়াজে এ সব সমরাস্ত্র প্রদর্শন করা হবে।

তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন জেনারেল হাইদারি। এ সব সমরাস্ত্রের মধ্যে সাঁজোয়া গাড়ি, সাঁজোয়া গাড়ি বিধ্বংসী অস্ত্র, চালকহীন বিমান এবং ইলেক্ট্রনিক যুদ্ধের সরঞ্জাম রয়েছে বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া, কুচকাওয়াজে ইরানি সেনাবাহিনীর খাতাম আল-আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নিরেট জ্বালানি চালিত প্রদর্শন করা হবে।

এছাড়াও থাকবে ঊর্ধ্বাকাশ দিয়ে গমনে সক্ষম সাইয়াদ ৩ ক্ষেপণাস্ত্রের মহড়াও। ফার্সিতে ‘সাইয়াদ’ শব্দের মানে শিকারি। পাশাপাশি স্বল্প এবং দূরপাল্লার রাডার এবং ইলেক্ট্রনিক যুদ্ধের ব্যবস্থাও প্রদর্শনীতে ঠাঁই পাবে বলে জানান তিনি।

বৃহস্পতিবারের কুচকাওয়াজে ইরানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত সায়েক, রা’দ এবং আজারখেশ যুদ্ধবিমানও অংশ গ্রহণ করবে এবং উড়ন্ত অবস্থায় বিমানে জ্বালানি ভরা হবে।

তিনি ঘোষণা করেন, সাঁজোয়া যান, সাঁজোয়া যান বিধ্বংসী ব্যবস্থা, গোলন্দাজ সরঞ্জাম, চালকহীন বিমান এবং হেলিকপ্টার নির্মাণ প্রযুক্তিতে পুরোপুরি স্বনির্ভরতা অর্জন করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।#

তথ্যসূত্র: পার্সটুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম

সেনাবাহিনী দিবসে নতুন অস্ত্র উন্মোচন করবে ইরান

আপডেট এর সময় : ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯