স্লো ওভার রেটের জন্য জরিমানা গুনতে হল বিরাট কোহলিকে

শেখ রাফিদ: ছটা ম্যাচ হারের পর অবশেষে প্রথম জয় এল। আইপিএল শুরু হওয়ার পর থেকে এই প্রথম বিরাট কোহলি ছিলেন চেনা মেজাজে। ম্যাচ জিতলেও বিরাট কোহলিকে জরিমানা বাবদ গুনতে হল ১২ লাখ টাকা। স্লো ওভার-রেট এর জন্য বিরাটকে জরিমানা করা হয়েছে। চলতি আইপিএলে এরকম ঘটনা নতুন কিছু না এর আগেও স্লো ওভার রেটের জন্য রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানেকেও স্লো ওভার-রেট এর জন্য জরিমানা করা হয়েছিল। ফের বেঙ্গালুরুর বিরুদ্ধে স্লো-ওভার রেটের অভিযোগ উঠলে বিরাট কোহলিকে এক ম্যাচের জন্য নির্বাসনে যেতে হতে পারে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *