জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ১৪ দলের সংসদ সদস্যরা জাতীয় পার্টির সাথে বিরোধী দলের ভূমিকায় এলে সংসদ আরো প্রাণবন্ত হবে। তিনি ১৪ দলের সংসদ সদস্যদের স্বাগত জানিয়ে বলেছেন, আমরা সম্মিলিতভাবে দেশ ও দশের মানুষের পক্ষে কথা বলে সংসদকে কার্যকর করে তুলবো। ইতোমধ্যেই জাতীয় পার্টির সংসদ সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে। মহাসচিব উল্লেখ করে বলেন, পশি^মবঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে বুদ্ধদেব বসু মাত্র একজনই বিরোধী দলের ভূমিকায় ছিলো। এছাড়া স্বাধীনতার পরে ৭৩ সালের নির্বাচনেও স্বল্প সংখ্যক বিরোধী দলের সদস্যই সংসদকে জমিয়ে রেখেছিলো। আর বর্তমান সংসদে জাতীয় পার্টির ২২ জন সংসদ সদস্য ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।
আজ শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এক অনির্ধারিত ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের সাথে একথা বলেন। এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, ভাইস চেয়ারম্যান আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক, ফখরুল আহসান শাহাজাদা, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান ,যুগ্মসাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর
আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না
আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি
৩৪ সচিবের পদোন্নতিতে জনপ্রশাসন সচিবকে কৃতজ্ঞতা জানালো সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন
ইকরার আত্মহত্যা: রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ জানিয়েছেন আলভী
উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল
দ্বিতীয়বার মাস সেরা মুশফিক
১৪ দলের সংসদ সদস্যরা জাতীয় পার্টির সাথে বিরোধী দলের ভূমিকায় এলে সংসদ আরো প্রাণবন্ত হবে- মসিউর রহমান রাঙ্গা এমপি
-
প্রতিনিধির নাম : - আপডেট এর সময় : ১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯
- ৮৯ বার পঠিত হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

















