ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান Logo বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী Logo শপথ নিলেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী Logo দুই স্ত্রীর মারামারি থামাতে গিয়ে জ্ঞান হারালেন মিসরের কোচ, পরিণতিতে ডিভোর্স Logo বাবার সঙ্গে ‘লিপ কিস’! ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় তোলপাড় Logo উত্তরায় ৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার Logo সিটিটিসির অভিযানে ৬ পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার Logo ব্ল্যাকমেইলিংয়ের সংস্কৃতি থেকে সাংবাদিকতাকে বের করে আনতে হবে: তথ্যমন্ত্রী

আর্মি ওয়েলফেয়ার ট্রাষ্টের মালিকানায় আস্থা লাইফ ইন্সুরেন্সের যাত্রা শুরু

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
  • ১০৯ বার পঠিত হয়েছে

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আজ মঙ্গলবার সেনা সদরে আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর প্রথম বীমা পলিসি গ্রহন করেন। – ছবি আইএসপিআর

Nnwsvob.com. অনলাইন ডেস্ক আস্থা লাইফ ইন্সুরেন্স আর্মি ওয়েলফেয়ার ট্রাষ্ট এর সদ্য প্রতিষ্ঠিত একটি জীবন বীমা কোম্পানী। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আজ এ বীমা কোম্পানীর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। একই সাথে তিনি আস্থা লাইফ ইন্সুরেন্সের বীমা পলিসির প্রথম গ্রাহক হিসেবে নিবন্ধিত হন।

সশস্ত্রবাহিনী ও আধা সামরিক বাহিনীর সদস্যগণ প্রায়শই ঝুঁকিপূর্ণ দায়িত্বে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পরিমন্ডলে নিয়োজিত থাকেন। দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে উল্লেখযোগ্য সংখ্যক সদস্য নানা ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রমে অংশ নিতে গিয়ে গুরুতর আহত এমনকি মৃত্যুবরণও করেছেন। প্রচলিত বীমা ব্যবস্থায় এই ঝুঁকিপূর্ণ কার্যক্রমে নিয়োজিত সদস্যদের জীবন বীমার আওতায় নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। এ অবস্থা নিরসনে উল্লেখিত ঝুঁকিপূর্ণ কার্যক্রমে নিয়োজিত সামরিক ও আধা সামরিক বাহিনীর সদস্যদের এবং তাদের পরিবারবর্গের আর্থিক নিরাপত্তার পাশাপাশি সাধারণ জনগণের ভবিষ্যৎ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্মি ওয়েলফেয়ার ট্রাষ্টকে আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানী প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছেন।

সেনাবাহিনী প্রধান বীমা শিল্পের উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধাভরে সরনে করেন। আশা প্রকাশ করেন যে, আস্থা লাইফ বীমা খাতে চিহ্নিত সমস্যাগুলো দূরীকরণের সকল উদ্যোগ গ্রহণ করবে। বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম, সাংগঠনিক দক্ষতা, বিশ¡স্ততা এবং স্বচ্ছতার প্রতিফলন ঘটিয়ে আস্থা লাইফ দেশের জীবন বীমা খাতকে আরও শক্তিশালী, আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে বদ্ধ পরিকর। ইতোমধ্যে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মনিরুল গণি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানীতে যোগদান করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান

আর্মি ওয়েলফেয়ার ট্রাষ্টের মালিকানায় আস্থা লাইফ ইন্সুরেন্সের যাত্রা শুরু

আপডেট এর সময় : ০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০