ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

এবার সিরিজ জয়ের হাতছানি

   Newsvob.com.: অনলাইন ডেস্কঃ  শ্রীলঙ্কার বিপক্ষে বেশ কিছু ম্যাচ জিতেছে বাংলাদেশ, কিন্তু এখন পর্যন্ত দ্বিপাক্ষিক কোনো সিরিজ জিততে পারেনি। এখন পর্যন্ত খেলা নয়টি সিরিজের মধ্যে দুটি ড্র হয়েছে, বাকি সবকটি সিরিজ জিতে নিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিকে প্রথম ম্যাচের জয়ে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় দারুণ উন্নতি হয়েছে বাংলাদেশ দলের। সুপার লিগের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে তারা। সাত ম্যাচ খেলে ৪০ পয়েন্ট পয়েন্ট ঝুলিতে পুরেছে তারা। আর এক ম্যাচ জিতলেই, ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে টপকে বাংলাদেশ শীর্ষে উঠে যাবে।

সেরা তিনে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। তিন দলের সমান ৪০ পয়েন্ট করে। নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ৩০ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে। ভারত ২৯ পয়েন্ট নিয়ে রয়েছে অষ্টম স্থানে। জিম্বাবুয়ে নবম এবং আয়ারল্যান্ড দশম স্থানে রয়েছে। ৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে ১১তম স্থানে।

এই সুপার লিগ ভালো করা দলগুলো ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে। আয়োজক দেশ হওয়ায় ভারত সরাসরি খেলবে।

গতকাল মুস্তাফিজুর রহমান ও সাইফউদ্দিনের বোলিং তোপে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। একাই চার উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১০ ওভার বল করে মাত্র ৩০ রান খরচ করেছেন তিনি। আর ৩৪ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন মুস্তাফিজ।

আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২৫৭ রান করে বাংলাদেশ। তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ— তিনজনই পেয়েছেন হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ৮৪ রান করে ম্যাচ সেরা হয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিক। জবাবে ৪৮.১ ওভারে ২২৪ রানে থেমেছে শ্রীলঙ্কার ইনিংস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

এবার সিরিজ জয়ের হাতছানি

আপডেট এর সময় : ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১