ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান Logo বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী Logo শপথ নিলেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী Logo দুই স্ত্রীর মারামারি থামাতে গিয়ে জ্ঞান হারালেন মিসরের কোচ, পরিণতিতে ডিভোর্স Logo বাবার সঙ্গে ‘লিপ কিস’! ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় তোলপাড় Logo উত্তরায় ৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার Logo সিটিটিসির অভিযানে ৬ পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার Logo ব্ল্যাকমেইলিংয়ের সংস্কৃতি থেকে সাংবাদিকতাকে বের করে আনতে হবে: তথ্যমন্ত্রী

কলকাতার নির্মাতা সৃজিতকে বিয়ে করছেন মিথিলা?

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০১৯
  • ১১৩ বার পঠিত হয়েছে

বাংলাদেশের টেলিভিশন নাটকের একজন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হিসেবে পরিচিত রাফিয়াথ রশীদ মিথিলা। প্রতিভার ছাপ রেখেছেন বিনোদনের প্রায় সব স্তরেই। গায়ক-অভিনেতা তাহসানের সাবেক এ স্ত্রীকে নিয়ে প্রেম-বিয়ের গুঞ্জন ওঠেছে কলকাতায়।

তিনি নাকি বিয়ে করতে চলেছেন সেখানকার হিট নির্মাতা সৃজিত মুখার্জিকে। যদিও এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে দুজনের কারোই মন্তব্য ছাপেনি স্থানীয় সংবাদমাধ্যম এই সময়।

ওই প্রতিবেদনে বলা হয়, নিজের প্রযোজনা সংস্থা থেকে একাধিক সিনেমা নির্মাণের পাশাপাশি মিউজিক ভিডিও’র সঙ্গে যুক্ত সৃজিত। তার প্রতিষ্ঠানের নতুন ভিডিওতে থাকছে ঢাকার অর্ণবের গান।

সেই ভিডিও’র দৃশ্যায়ন হয়েছে পশ্চিমবঙ্গের রায়চকে। সেখান ইন্দ্রাশিস রায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন মিথিলা, যিনি সম্পর্কে অর্ণবের মামাতো বোন।

এই সময় জানান, মিথিলা কলকাতায় পা রাখার পর সৃজিত শহর ঘুরে দেখান তাকে। সেখান থেকে নাকি তাদের সম্পর্ক আঁচ করে নিয়েছে সবাই!

আর শুধু প্রেম নয়, একেবারে ঘনিষ্ঠ মহলের বরাত দিয়ে জানায়, আগামী বছরের গোড়াতে সাত পাকে বাঁধা পড়ার কথা ভাবছেন সৃজিত। আর দুইয়ে-দুইয়ে চার করলে জল্পনা আরও বাড়ছে। মানে মিথিলাকে বিয়ে করছেন ‘জাতিস্মর’ নির্মাতা।

এদিকে, ঢাকার আরেক নায়িকা জয়া আহসানের সঙ্গে সৃজিত প্রেম করছেন এমন গুঞ্জন শোনা যেতো বছরখানেক আগেও।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান

কলকাতার নির্মাতা সৃজিতকে বিয়ে করছেন মিথিলা?

আপডেট এর সময় : ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০১৯