ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo গণমাধ্যমে সরকারের পজিটিভ নিউজগুলো তুলে ধরলে অনুপ্রেরণা পাই : তথ্য প্রতিমন্ত্রী Logo স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান Logo বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী Logo শপথ নিলেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী Logo দুই স্ত্রীর মারামারি থামাতে গিয়ে জ্ঞান হারালেন মিসরের কোচ, পরিণতিতে ডিভোর্স Logo বাবার সঙ্গে ‘লিপ কিস’! ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় তোলপাড় Logo উত্তরায় ৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

গণমাধ্যমে সরকারের পজিটিভ নিউজগুলো তুলে ধরলে অনুপ্রেরণা পাই : তথ্য প্রতিমন্ত্রী

  নিউস ভয়েস অফ বাংলাদেশ   ২৫ আগস্ট, ২০২৬ :      সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সংবাদ গণমাধ্যমে প্রতিফলিত হলে বা তুলে ধরলে কাজ করার বাড়তি অনুপ্রেরণা পাওয়া যায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘গত ছয় মাসে গোয়েন্দা সংস্থার কোনো ব্যক্তি গণমাধ্যমে ফোন করে কোনো সংবাদে হস্তক্ষেপ করেননি, কিংবা সরকারের মদদে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি-এই ইতিবাচক পরিবর্তনগুলো যখন গণমাধ্যমে উঠে আসে, তখন সরকার এবং আমরা ব্যক্তিগতভাবে কাজ করার অনুপ্রেরণা পাই। আপনারা ভালো কাজগুলো তুলে ধরলে আমরা কাজের গতি ও মান আরও উন্নত করতে পারি।’

গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, ‘অতীতেও আমরা বলেছি, সরকারের বিরুদ্ধে কথা বলার কিংবা সমালোচনা করার স্বাধীনতা সবার রয়েছে। এই স্বাধীনতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তবে সরকার এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য অনুধাবন করা জরুরি। রাষ্ট্রের বিরুদ্ধে যায় কিংবা রাষ্ট্রদ্রোহী হয়-এমন কোনো সংবাদ বা মন্তব্য প্রচার করা ঠিক নয়।’

সরকারি প্রচার মাধ্যমের সংস্কার প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) অন্যান্য সরকারি গণমাধ্যমে শুধু সরকার বা সরকারি দলের সংসদ সদস্যদের খবর নয়, বরং জাতীয় সংসদ ও সংসদের বাইরের বিরোধী দলগুলোর বক্তব্য ও সংবাদ আনুপাতিকহারে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সাংবাদিকদের কল্যাণ নিশ্চিতকরণে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান দ্বিগুণ করার প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের সহায়তায় এক কোটি টাকা দেওয়া হয়েছে, যা শিগগিরই বিতরণ করা হবে।

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য সচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গণমাধ্যমে সরকারের পজিটিভ নিউজগুলো তুলে ধরলে অনুপ্রেরণা পাই : তথ্য প্রতিমন্ত্রী

আপডেট এর সময় : ১১ ঘন্টা আগে