ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

জাপানি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯
  • ১২৫ বার পঠিত হয়েছে

জাপানের একটি অত্যাধুনিক এফ-৩৫ অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান নিখোঁজ হওয়ার পর তার ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় পাইলট নিখোঁজ রয়েছেন। প্রশান্ত মহাসাগরের আকাশ থেকে গতকাল মার্কিন নির্মিত বিমানটি নিখোঁজ হয় এবং একদিন পর তার ধ্বংসাবশেষ পাওয়া যায়।

তবে পাইলটের ভাগ্যে প্রকৃতপক্ষে কী ঘটেছে সে সম্পর্কে কিছু বলেন নি প্রতিরক্ষামন্ত্রী তাকেশি আওয়াইয়া।

তিনি বলেন, “সমুদ্রে বিমান ও জাহাজ নিয়ে অনুসন্ধান চালিয়ে আমরা বিমানের লেজের একটা অংশ খুঁজে পেয়েছি।” তিনি আরো বলেন, “আমরা মনে করছি বিমানটি বিধ্স্ত হয়েছে।”

গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রশিক্ষণ নেওয়ার সময় এফ-৩৫ বিমানটি নিখোঁজ হয়। সে সময় বিমানটি জাপানের উত্তরাঞ্চলীয় মিসাওয়া এলাকার আকাশে উড়ছিল। মিসাওয়া বিমানঘাঁটি থেকে ওড়ার আধা ঘণ্টা পর বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

জাপানের বিমান বাহিনীতে আমেরিকার তৈরি এফ-৪ বিমান রয়েছে। এসব বিমান পুরনো হয়ে যাওয়ায় অত্যাধুনিক এফ-৩৫ বিমান যুক্ত করা হচ্ছে।

মিসাওয়া বিমানঘাঁটিতে ১৩টি এফ-৩৫ বিমান মোতায়েন করা হয়েছে। এর মধ্যে একটি বিধ্বস্ত হওয়ার পর বাকি ১২টি বিমানের জন্য উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে।

তথ্যসূত্র: পার্সটুডে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার

জাপানি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ

আপডেট এর সময় : ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯