ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

ঢাকায় প্রবেশ ও বের হওয়া বন্ধ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
  • ১০১ বার পঠিত হয়েছে

Newsvob.com.:  ডেস্ক  : পুলিশের এআইজি সোহেল রানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী সরকারি নির্দেশ না দেওয়া পর্যন্ত জরুরি সার্ভিস ছাড়া সাধারণ জনগণকে ঢাকায় প্রবেশ অথবা ঢাকা ত্যাগ করতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশ পুলিশ সরকারি নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনগণের ঘরে অবস্থানের বিষয়টি নিশ্চিত করার জন্য কাজ করছে। জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য যেকোনো জরুরি প্রয়োজন ছাড়া এককভাবে বা দলবদ্ধভাবে বরি নির্দেশ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কাজে সহযোগিতা করার জন্য দেশের সব নাগরিক এবং সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছে।

এর আগে ঢাকা থেকে যাতে কোনো লোক বাইরে যেতে না পারে এবং বাইরে থেকে কোনো মানুষ যাতে ঢাকায় আসতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

গত শনিবার পোশাক কারখানা খোলার খবরে রাজধানীমুখী শ্রমজীবী মানুষের ঢল নামে। দিনভর হাজার হাজার শ্রমজীবী মানুষ হেঁটে ও বিভিন্ন মাধ্যমে রাজধানীতে আসতে থাকেন। এতে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে চলার যে নির্দেশনা ছিল, সেটা মুখ থুবড়ে পড়ে। রাতেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীমুখী মানুষের ঢল থামাতে পুলিশকে নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার বিষয়টির সত্যতা স্বীকার করে পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি সোহেল রানা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইজিপি সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দিয়েছেন।

করোনাভাইরাস মোকাবিলায় প্রথমে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এ ছুটির মেয়াদ ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। সেটি এখন ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে মানুষের জনসমাগম ও অপ্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া ঠেকাতে মাঠে নামানো হয় সেনাবাহিনীকে। এরই মধ্যে গার্মেন্ট ফ্যাক্টরি খোলার খবরে শনিবার রাজধানী অভিমুখে শ্রমজীবী মানুষের ঢল নামে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম

ঢাকায় প্রবেশ ও বের হওয়া বন্ধ

আপডেট এর সময় : ০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০