ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

তামিম-পেরেরার নৈপূণ্যে জয়ে ফিরল ঢাকা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
  • ১৩৭ বার পঠিত হয়েছে

Newsvob.com স্পোর্টস ডেস্ক:  তামিম ইকবালের ফিফটি আর থিসেরা পেরেরার অলরাউন্ড নৈপূণ্যে জয়ে ফিরল ঢাকা প্লাটুন। বিপিএল সপ্তম আসরে নিজেদের প্রথম খেলায় রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যায় ঢাকা

পরাজয়ে বিপিএল শুরু করা মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি জয়ে ফিরতে বেশি সময় নেয়নি। কয়েক ঘণ্টার ব্যবধানে নিজেদের দ্বিতীয় খেলায় ২০ রানে জয় পায় ঢাকা।

দলের জয়ে অবদান রাখেন থিসেরা পেরেরা ও তামিম ইকবাল। পেরেরা ব্যাট হাতে ১৭ বলে অপরাজিত ৪২ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ৪ ওভারে ৩০ রানে ৫ উইকেট। তামিম ইকবাল ৫৩ বলে করেন ৭৪ রান।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয় কুমিল্লা ওয়ারিয়র্স ও ঢাকা প্লাটুন।

প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ঢাকা। জবাবে ব্যাটিংয়ে নেমে থিসেরার বোলিং তাণ্ডবের মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ৯ উইকেট ১৬০ রানে ইনিংস গুটায় কুমিল্লা ওয়ারিয়র্স। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ডেভিড মালান। এছাড়া ৩৭ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন, ৩৫ রান করেন সৌম্য সরকার। ঢাকার হয়ে ৪ ওভারে ৩০ রানে ৫ উইকেট শিকার করেন পেরেরা।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলতে নামা আফগান অফ স্পিনার মুজিব-উর-রহমানের করা ইনিংসের প্রথম বলেই এলবিডব্লিউ হন এনামুল হক বিজয়।

ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি মেহেদি হাসান। দলীয় ২৬ রানে ফেরেন ১২ রান করা মেহেদি। এরপর লরি ইভান্সকে সঙ্গে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন তামিম। ২৪ বলে ২৩ রান করে ফেরেন ইভান্স।

৪০ বলে ফিফটি তুলে নেয়ার পর আরও বেশি আক্রমণাত্মক ব্যাটিং করেন তামিম ইকবাল। অর্ধশতক হাঁকানোর পর ১৩ বলের মধ্যে ৩টি চার ও এক ছক্কায় যোগ করেন ২৪ রান। ৫৩ বলে ৭৪ রান করে তামিম আউট হওয়ার পর মাত্র ৪ রান করেই ফেরেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। আগের ম্যাচে শূন্য রানের সেঞ্চুরি করা আফ্রিদি এদিনও ব্যর্থ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

তামিম-পেরেরার নৈপূণ্যে জয়ে ফিরল ঢাকা

আপডেট এর সময় : ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯