ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা Logo জরুরি সতর্কবার্তা দিল পুলিশ Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার

নাটোরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে দ্রুত স্বল্পতম সময়ের মধ্যে ন্যায় বিচার নিশ্চিত করার অঙ্গীকার

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
  • ৪১১ বার পঠিত হয়েছে

Newsvob.com.: রাজশাহী ব্যুরো প্রতিনিধি : শনিবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক আয়োজিত পুলিশ-ম্যাজিস্ট্রেট কনফারেন্সে বক্তারা এই অঙ্গীকার করেন।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: গোলাম ফারুক তার বক্তৃতায় বলেন, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিচার সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ।

পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, আমরা একটা অপরাধ সংঘটিত হওয়ার সাথে সাথে আসামীদের স্বল্পতম সময়ে আদালতে সোপর্দ এবং যৌক্তিক সময়ের মধ্যে অভিযোগ পত্র দাখিল করে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাবো।

পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম বলেন, দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আমাদের পক্ষ থেকে সবধরণের সহযোগিতা করতে প্রস্তুত।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: গোলাম ফারুকের সভাপতিত্বে কনফারেন্সে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এফ.এম. গোলজার রহমান, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর বিশেষ পুলিশ সুপার শরিফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ, নাটোর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট প্রসাদ কুমার তালুকদার, পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম প্রমুখ।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সের ফোকাল পার্সন তানজীম আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম এ সাঈদ শুভ, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, নাটোরের সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকারী কর্মকর্তাগন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা

নাটোরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে দ্রুত স্বল্পতম সময়ের মধ্যে ন্যায় বিচার নিশ্চিত করার অঙ্গীকার

আপডেট এর সময় : ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০