ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা Logo জরুরি সতর্কবার্তা দিল পুলিশ Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার

প্রধানমন্ত্রী মাদ্রাসাছাত্রী নুসরাত রাফির সার্বিক দায়িত্ব নিলেন

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯
  • ১৩০ বার পঠিত হয়েছে

নুরে আলম: ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির শরীরে আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ওই ছাত্রীর সার্বিক দায়িত্বও নিয়েছেন। তিনি নুসরাতের চিকিৎসায় যাতে কোনো ত্রুটি বা অবহেলা না হয় সে নির্দেশনাও দিয়েছেন সংশ্নিষ্ট চিকিৎসকদের।

রোববার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের’ সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।

ঢামেক হাসপাতালে ডা. সামন্তলাল সেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনীর ওই ছাত্রীর সার্বিক দায়িত্ব নিয়েছেন। তিনি তার চিকিৎসাসহ সার্বিক বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। আমরা মেয়েটির চিকিৎসা চালিয়ে যাচ্ছি। তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

উল্লেখ্য শনিবার সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষা দিতে যায় নুসরাত। পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে বোরকা পরা চারজন তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার চিকিৎসা চলছে।ঢামেক হাসপাতালে নুসরাত জাহান রাফির চিকিৎসায় ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।  এর আগে সকালে তাকে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

গত ২৭ মার্চ নুসরাতকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে আটক করে পুলিশ। ওই ঘটনায় ছাত্রীর পরিবার অধ্যক্ষ এসএম সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা করে। অধ্যক্ষ বর্তমানে ওই মামলায় কারাগারে রয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা

প্রধানমন্ত্রী মাদ্রাসাছাত্রী নুসরাত রাফির সার্বিক দায়িত্ব নিলেন

আপডেট এর সময় : ০৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯