ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’ Logo অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক Logo ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ Logo বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা Logo জরুরি সতর্কবার্তা দিল পুলিশ Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সিতে ফের পরিবর্তন

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯
  • ১৪৩ বার পঠিত হয়েছে

NEWSVOb Des:বিশ্বকাপের মতো একটি আসরে এমন আকর্ষণহীন জার্সি কেন? যেখানে লাল-সবুজের কোন মিশ্রণ নেই। সোমালোচনার মুখে শেষ পর্যন্ত জার্সির ডিজাইন বদলের কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রথম দফা সামান্য পরিবর্তনের পর আরও একবার পরিবর্তন আনা হয়েছে মাশরাফি-মোস্তাফিজদের জার্সিতে।

বৃহস্পতিবার (২ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। অর্থাৎ তিন দিনের মধ্যে দুই দফায় বদলাল টাইগারদের বিশ্বকাপ জার্সির ডিজাইন।

বিশ্বকাপে টাইগারদের জন্য করা হয়েছে দুটি জার্সি। একটি সবুজ রঙের, অন্যটি লাল। লাল জার্সিটা মূলত অ্যাওয়ে জার্সি। অন্য দলের সঙ্গে জার্সি মিলে গেলেই কেবল লাল জার্সিতে দেখা যাবে টাইগারদের।

সবুজ রঙের যে জার্সি চূড়ান্ত করা হয়েছে সেটিতে বুকের ওপর থাকছে লাল ডোরা। তার ওপর সাদা হরফে লেখা বাংলাদেশ। আর লাল জার্সিতে বুকের ওপর সবুজ ডোবা তো থাকছেই। হাতাতেও থাকছে লালের ছোঁয়া। সবুজ জার্সির হাতাতে লাল থাকছে না। কেননা সেখানে স্পনসর লাইফবয়ের লোগো রয়েছে। যেটির রঙ লাল।

এর আগে সবুজ রঙের যে জার্সি চূড়ান্ত করা হয়েছিল সেটিতে লালের কোনো ছোঁয়া ছিল না। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ও ক্রিকেটারদের নম্বর লাল রেখে ডিজাইন করেছিল। কিন্তু আইসিসির নির্দেশে সেটি বদলে ফেলা হয়।

কিন্তু লালের ছোঁয়া ছাড়া জার্সি নিয়ে সমালোচনা তৈরি হয়। পরে বিসিবি সভাপতি নতুন জার্সির একটি মডেল দেখান সবাইকে। সেটিও কিছুটা পরিবর্তন এনে জার্সি চূড়ান্ত করা হয়েছে। যার অনুমোদন দিয়েছে আইসিসি। অর্থাৎ এখন বলাই যায়- এটিই বাংলাদেশের চূড়ান্ত বিশ্বকাপ জার্সি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সিতে ফের পরিবর্তন

আপডেট এর সময় : ০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯