ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

বিএনপির আন্দোলনের মরা গাঙে আর জোয়ার আসবে না

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৭৬ বার পঠিত হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির জন্যই বিএনপি ইস্যু নির্বাচনে ব্যর্থ হয়ে একযুগ কাটিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির আন্দোলন সুদূর পরাহত, তাই তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা, যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

শেখ হাসিনা সরকার দেউলিয়াত্বের শেষ পর্যায়ে, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা সরকার নয়, বিএনপির রাজনীতিই এখন গভীর সমুদ্রে কম্পাসহীন নাবিকের মতো।’   তিনি বিএনপির মিথ্যাচারই তাদের রাজনীতিকে এখন গ্রাস করছে বলেও মন্তব্য করেন।

বিএনপির একদফা আন্দোলনের জন্য কর্মীদের প্রস্তুতি নেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, একদফা আর এগারো দফা যাই বলুন, বিএনপির আন্দোলনের মরা গাঙে আর জোয়ার আসবে না।

তাদের তথাকথিত একদফা আন্দোলনও জনবিচ্ছিন্নতায় মুখ থুবড়ে পড়বে বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগ সভাপতির প্রতি দেশের জনগণের আস্থা শতভাগ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিক পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের বিপুল বিজয় তারই নজির।

তিনি বলেন, যে কোন জনঘনিষ্ঠ ইস্যুতে শেখ হাসিনা সরকার সবার আগে রেসপন্স করেন এবং আওয়ামী লীগও দেশের মানুষে সাথে আছে বলেই বিএনপি আন্দোলনের ইস্যু সংকটে পড়ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার

বিএনপির আন্দোলনের মরা গাঙে আর জোয়ার আসবে না

আপডেট এর সময় : ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১