1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২১ জুন হত্যাসহ একাধিক মামলার শীর্ষ ছিনতাইকারীদের গ্রেফতার করতে গিয়ে হামলায় শিকার পুলিশ, ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ‘থালাপতি’ বিজয় যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেফতার যে কারণে বিসিবি সভাপতির চেয়ার হারালেন বুলবুল ৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন ইরানে যুদ্ধের প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু ইরানে কোথায় লুকিয়ে ছিলেন, কীভাবে উদ্ধার হলো?

ভারতীয় খাসিয়াদের গুলিতে’ নিহত ১ বাংলাদেশি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৬৮৮ বার পঠিত হয়েছে

Newsvob.com.:  ডেস্কঃ     সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্তের ভারত অংশে ‘খাসিয়াদের গুলিতে’ ১ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতের দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মদসসির আলী (৫২)। তিনি উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ি গ্রামের বাসিন্দা।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, ‘ভারতের খাসিয়া পল্লী থেকে সুপারি চুরি করতে গিয়ে খাসিয়াদের গুলিতে নিহত হন মদসসির। নিহতের সঙ্গে থাকা অন্যরা তার মৃতদেহ দেশের সীমান্তের ভেতর নিয়ে আসলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ পাঠিয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী বলেন, ‘সীমান্তে চোরাচালানের জন্যই এই ধরণের ঘটনাগুলো ঘটছে। এ বিষয়ে প্রতি সপ্তাহে সীমান্তবর্তী স্থানীয়দের নিয়ে আমরা সচেতনতামূলক বৈঠক করছি এবং তাদের আহবান জানাচ্ছি যাতে কেউ সীমান্ত অতিক্রম না করেন।’

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews