ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

ভূমধ্যসাগরে আটকা পড়েছেন ৫০৭ অভিবাসী

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯
  • ১১০ বার পঠিত হয়েছে

NEWSBOb: আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরে আটকা পড়ে আছেন ৫০৭ অভিবাসী। তাদের গ্রহণ করতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংগঠন ইউএনএইচসিআর। আগস্টের শুরু থেকে আটকা পড়ে আছেন তারা। এর মধ্যে কোন কোন দেশের নাগরিক আছেন তা নিশ্চিত করে জানা যায়নি।

ইউএনএইচসি আর এক বিবৃতিতে বলেছে, এদের অনেকেই লিবিয়ায় মারাত্মক নির্যাতন থেকে বেঁচে যাওয়া মানুষ। এ ছাড়া আছেন শরণার্থী তৈরি হচ্ছে যেসব দেশ থেকে সেখানকার মানুষ। তাদের মানবিক সহায়তা প্রয়োজন। এরই মধ্যে অনেকে আন্তর্জাতিক সুরক্ষা পাওয়ার আশা প্রকাশ করেছেন।

ভূমধ্যসাগরবিষয়ক ইউএনএইচসিআরের বিশেষ দূত ভিনসেন্ট কোচেটেল বলেছেন, এটা হলো সময়ের বিরুদ্ধে একটি প্রতিযোগিতা। সামনেই ঝড় সমাগত। এ অবস্থায় এসব অভিবাসীর অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। লিবিয়ায় যুদ্ধ ও সহিংসতা থেকে পালাতে যেসব মানুষ দেশ ছেড়েছেন এবং এই উত্তাল সময়ে সমুদ্রের মধ্যে রয়েছেন তাদের সামনে দুর্ভোগের পর দুর্ভোগ আসতে পারে। তাদের অবিলম্বে নোঙ্গর করতে দেওয়া উচিত এবং খুব বেশি প্রয়োজনীয় মানবিক সহায়তা পাওয়া উচিত।

২০১৯ সালের শুরু থেকে সমুদ্রপথে ইউরোপে গিয়েছেন মোট ৩৯ হাজার ২৮৯ জন অবৈধ অভিবাসী ও শরণার্থী। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, সমুদ্রে এ সময়ে মারা গেছেন ৮৪০ জন। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে মারা গেছেন ৩০ হাজার ৫০০ অভিবাসী।

সূত্র:  ইউএনএইচ সি আর

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম

ভূমধ্যসাগরে আটকা পড়েছেন ৫০৭ অভিবাসী

আপডেট এর সময় : ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯